ভারতের বাজারে Poco তাদের আপকামিং C-সিরিজের অধীনে Poco C85x 5G স্মার্টফোনের লঞ্চ কনফার্ম করেছে। কোম্পানির পক্ষ থেকে শপিং সাইট ফ্লিপকার্টে মাইক্রো সাইট লাইভ যকরে দেওয়া হয়েছে। এই মাইক্রো সাইটের মাধ্যমে ফোনের লঞ্চ ডেট এবং গুরুত্বপূর্ণ ডিটেইলস প্রকাশ্যে এসেছে। লিস্টিং অনুযায়ী আগামী 10 মার্চ ভারতের বাজারে ফোনটি পেশ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Poco C85x 5G স্মার্টফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
টিজার পোস্টারের মাধ্যমে বলিউড অভিনেতা Akshay Kumar Poco C85x 5G ফোনটি নিয়ে দেখা গেছে। এই টিজারের মাধ্যমে ফোনের রেয়ার ডিজাইন প্রকাশ্যে এসেছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি “Battery Ka Khiladi” খিলাড়ি ট্যাগলাইন সহ প্রোমোট করা হচ্ছে। এর ফলে আপকামিং ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ হবে বলে মনে করা হচ্ছে।
Poco C85x 5G ফোনটিতে ডুয়েল-টোন ফিনিশ দেওয়া হতে পারে। ফোনটির রেয়ার প্যানেল গোল্ড কালার অপশন সহ দেখা গেছে। এই রেয়ার প্যানেলের একটি অংশ ম্যাট বা প্লেন ফিনিশ ডিজাইনে রয়েছে এবং অন্যদিকে টক্সচার ডিজাইনে দেখানো হয়েছে। ফোনটির উপরের বাঁদিকে দুটি সার্কুলার কাটআউট সহ পিল শেপের ক্যামেরা মডিউল রয়েছে। এতে প্রাইমারি ক্যামেরা এবং সেকেন্ডারি ক্যামেরা সেন্সর রয়েছে। তবে ক্যামেরা মডিউলের বাইরে প্রাইমারি সেন্সরের কাছে LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে।
লিস্টিং অনুযায়ী Poco C85x 5G ফোনটিতে 32MP AI রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। কোম্পানির এই ফোনটি Poco C85 5G ফোনের লোয়ার ভার্সন হিসাবে পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত এই ফোনের অন্যান্য স্পেসিফিকেশন যেমন প্রসেসর, ডিসপ্লে এবং ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে তথ্য জানা গেছে।
আপকামিং Poco C85x 5G ফোনটির ডিজাইন অনেকটাই আগের বছর লঞ্চ হওয়া Poco C71 ফোনের মতো দেখাচ্ছে। তবে দুটি ফোনের ডিজাইনের ক্ষেত্রে কিছুটা পার্থক্যও দেখা যাবে। আগের C71 ফোনটিতে গ্রিল-স্টাইল টেক্সচার দেওয়া হয়েছিল। অন্যদিকে নতুন মডেলে কিছুটা সিম্পল টেক্সচার থাকবে।
আমরা 10 মার্চ ফোনটির লঞ্চের পরই এর সম্পূর্ণ স্পেসিফিকেশন জানিয়ে দেব। কোম্পানির পক্ষ থেকে ফোনটি কম দামে লঞ্চ করা হলে, এটি বাজেট সেগমেন্টে অসাধারণ 5G অপশন হতে পারে। ইউজাররা আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।
আগের বছরের POCO C85 5G ফোনটিতে 1600 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9 ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 800নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP64 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 15 বেস্ড HyperOS 2 সহ কাজ করে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 6ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য POCO C85 5 ফোনটিতে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ এবং এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে, যা সেকেন্ডারি এআই লেন্স সহ কাজ করে।অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।










