12 মার্চ ভারতে লঞ্চ হবে iQOO Z11x 5G স্মার্টফোন, থাকতে পারে 7200mAh ব্যাটারি

কিছু দিন আগেই আইকু জানিয়ে দিয়েছিল কোম্পানি ভারতে তাদের ‘Z11’ সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে প্রথম iQOO Z11x 5G স্মার্টফোন পেশ করা হবে। কোম্পানির ওয়েবসাইট এবং শপিং সাইট আমাজনে এই ফোনটির প্রোডাক্ট পেজ তৈরি করে কোম্পানি এই ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশন প্রকাশ করে দিয়েছে। এক‌ই সঙ্গে iQOO Z11x 5G ফোনটির লঞ্চ ডেট সম্পর্কেও জানা গেছে। এই ফোনটি আগামী 12 মার্চ ভারতে লঞ্চ করা হবে।

iQOO Z11x 5G ফোনটির ভারতীয় লঞ্চ ডেট অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানির পক্ষ থেকে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে এই ফোনটি 12 মার্চ ভারতে পেশ করা হবে। এই দিন ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন অফিসিয়ালি জানানো হবে। আমাজন লিস্টিং থেকে আরও বোঝা যাচ্ছে এই ফোনটি আমাজনের মাধ্যমেই সেল করা হবে।

iQOO Z11x 5G ফোনটির ভারতীয় লঞ্চ ডেটের পাশাপাশি কোম্পানি জানিয়েছে এই ফোনে MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর যোগ করা হবে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.8GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। কোম্পানি জানিয়েছে এই ফোনটি 1 মিলিয়নের চেয়েও বেশি AnTuTu score অর্জন করতে পারে।

লিক অনুযায়ী iQOO Z11x 5G ফোনে 7200mAh ব্যাটারি দেওয়া হতে পারে। জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি ‘Full Day Fully Loaded’ ট্যাগলাইন সহ টিজ করছে, যা থেকে বড় ব্যাটারির আভাস পাওয়া যাচ্ছে। লিক থেকে জানা গেছে এই ফোনে 44W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

জানিয়ে রাখি এর আগের iQOO Z10x ফোনে কোম্পানির পক্ষ থেকে 6,500mAh Battery দেওয়া হয়েছিল। অর্থাৎ আপকামিং ফোনটিতে ব্যাটারির দিক থেকে বড়সড় আপগ্রেড দেখা যাবে। লিক অনুযায়ী iQOO Z11x 5G ফোনে 8GB RAM এবং 256GB UFS 3.1 Storage যোগ করা হবে। iQOO Z10x ফোনের এই ভেরিয়েন্ট 16,499 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এছাড়াও এই ফোনটির 6GB RAM ও 128GB মেমরি সহ বেস ভেরিয়েন্ট 13,499 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।

ফটোগ্রাফির জন্য iQOO Z11x 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হবে। প্রকাশ্যে আসা ডিটেইলস অনুযায়ী এই সেট‌আপে 50MP প্রাইমারি সেন্সরের সঙ্গে একটি সেকেন্ডারি লেন্স যোগ করা হবে। এই সেট‌আপে LED এবং অরা লাইট থাকবে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই আপকামিং ফোনটিতে 32MP ক্যামেরা দেওয়া হবে।

লিক থেকে জানা গেছে iQOO Z11x 5G ফোনে 6.76 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। লিক অনুযায়ী জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP68 + IP69 রেটিং যোগ করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here