Xiaomi এর সাব-ব্র্যান্ড রেডমি ‘নোট 14’ সিরিজ ভারতীয় বাজারে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কোম্পানির পক্ষ থেকে Redmi Note 14 5G, Note 14 Pro 5G এবং Note 14 Pro+ 5G ফোনগুলি ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে। এবার এই সিরিজের অধীনে কম দামে Redmi Note 14S ফোনটি লঞ্চের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। সার্টিফিকেশন সাইটে আপকামিং ফোনটি লিস্টেড হয়েছে, এর মাধ্যমে ফোনের নাম এবং মডেল নাম্বার সম্পর্কে জানা গেছে।
Redmi Note 14S এর ডিটেইলস
দুবাইয়ের টিডিআরএ সার্টিফিকেশন সাইটে আপকামিং Redmi Note 14S ফোনটি লিস্টেড হয়েছে। আমরা টিপস্টার মুকুল শর্মা মাধ্যমে তথ্য জানতে পেরেছি। ফোনটি 2502FRA65G মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। লিস্টিঙের মাধ্যমে ফোনের নাম Redmi Note 14S লেখা রয়েছে। লিস্টিঙের মাধ্যমে আপকামিং ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, তবে কোম্পানি তাদের নতুন Redmi Note 14S ফোনের উপর কাজ করছে বলে বোঝা যাচ্ছে। তাই শীঘ্রই ফোনটি বাজারে লঞ্চ করা হতে পারে।
Redmi Note 14 সিরিজের দাম
Redmi Note 14 5G এর দাম
- 6GB RAM + 128GB Storage – ₹18,999
- 8GB RAM + 128GB Storage – ₹19,999
- 8GB RAM + 256GB Storage – ₹21,999
Redmi Note 14 Pro 5G এর দাম
- 8GB RAM + 128GB Storage – ₹24,999
- 8GB RAM + 256GB Storage – ₹26,999
Redmi Note 14 Pro+ 5G এর দাম
- 8GB RAM + 128GB Storage – ₹30,999
- 8GB RAM + 256GB Storage – ₹32,999
- 12GB RAM + 512GB Storage – ₹35,999
Redmi Note 14 5G এর স্পেসিফিকেশন
- 6.67″ FHD+ 120Hz AMOLED
- MediaTek Dimensity 7025 Ultra
- 50MP Rear Camera
- 16MP Selfie Camera
- 45W 5,110mAh Battery
ডিসপ্লে: Redmi Note 14 ফোনটিতে 1080 × 2400 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুলএইচডি + এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 2100নিটস পীক ব্রাইটনেস এবং 1920Hz PWM ডিমিং সাপোর্ট করে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও গোরিলা গ্লাস 5 প্রোটেকশন যোগ করা হয়েছে।
প্রসেসর: Redmi Note 14 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং Hyper OS সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনে 6ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7025 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। ভারতে Redmi Note 14 5G ফোনটি 12GB RAM ও 256GBস্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Redmi Note 14 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে 1/1.96 ইঞ্চির সেন্সর সাইজ এবং এফ/1.7 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল LYT-600 OIS সেন্সর ও 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Note 14 5G ফোনটিতে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,110এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
Redmi Note 14 Pro/ Note 14 Pro+ এর স্পেসিফিকেশন
- 6.67″ 1.5K 120Hz AMOLED Display
- MediaTek Dimensity 7300 Ultra (নোট 14 প্রো)
- Snapdragon 7s Gen 3 (নোট 14 প্রো+)
- 50MP Triple Rear Camera
- 20MP Front Selfie Camera
- 45W 5,500mAh Battery (নোট 14 প্রো)
- 90W 6,200mAh Battery (নোট 14 প্রো+)
ডিসপ্লে: Redmi Note 14 Pro এবং Note 14 Pro+ ফোনটিতে কার্ভ এলইডি প্যানেল দিয়ে তৈরি1.5K রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং গোরিলা গ্লাস প্রোটেকশন রয়েছে। Redmi Note 14 Pro ফোনে 2100নিটস পীক ব্রাইটনেস এবং Note 14 Pro+ ফোনে 3000 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: এই রেডমি ফোনে অ্যান্ড্রয়েড 14 এবং Hyper OS সহ লঞ্চ করা হয়েছে। Redmi Note 14 Pro ফোনে MediaTek Dimensity 7300 Ultra Note 14 Pro+ ফোনে Snapdragon 7s Gen 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Note 14 Pro ফোনে 50MP LYT-600 প্রাইমারি সেন্সর সহ ফোনে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। Note 14 Pro+ ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল পোট্রেট টেলিফটো সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য দুটি ফোনে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Note 14 Pro ফোনে ফোনটিতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। Note 14 Pro+ ফোনে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 6,200mAh ব্যাটারি রয়েছে।












