আমাদের পক্ষ থেকে কয়েক দিন আগে জানানো হয়েছিল যে টেক কোম্পানি Vivo ভারতে তাদের ওয়াই সিরিজের ফোনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে এবং এই উদ্দেশ্য নিয়ে কোম্পানি তাদের নতুন ডিভাইস Vivo Y90 লঞ্চ করতে চলেছে। Vivo Y90 একটি লো বাজেট স্মার্টফোন হবে যা 10,000 টাকার কম দামে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল তথ্য দেওয়া হয়নি, তবে ফোনটি সম্পর্কে একাধিক লিক প্রকাশ পেয়েছে। এবার ফোনটির অফিসিয়াল তথ্য পাওয়ার আগেই Vivo Y90 এর রিয়েল ইমেজ ইন্টারনেটে শেয়ার করা হয়েছে।
জেনে নিন FaceApp এর সত্যতা, দিতে হতে পারে বড়ো মাশুল
এমএসপি ওয়েবসাইট তাদের রিপোর্টে Vivo Y90 এর রিয়েল ইমেজ শেয়ার করেছে। এই রিপোর্টে Vivo Y90 এর ফোটো দেখানো হয়েছে। ওয়েবসাইটের পক্ষ থেকে দুটি ফোটো শেয়ার করা হয়েছে এবং দুটি ফোটোয় Vivo Y90 এর ফ্রন্ট ও ব্যাক উভয় প্যানেল দেখানো হয়েছে। একটি ফোটোয় ফোনটি ব্ল্যাক কালারের দেখানো হলেও দ্বিতীয় ফোটোয় ফোনটি গোল্ড কালারের। ফোটো দুটি দেখে মনে করা হচ্ছে ভারতে Vivo Y90 এই দুটি কালার ভেরিয়েন্টেই লঞ্চ করা হবে। লক্ষনীয় ব্যাপার হলো Vivo Y90 এর এই ফোটোর পেছনে “Dummy Phone” লেখা আছে।
লিক হওয়া Vivo Y90 এর এই রিয়েল ইমেজে দেখা গেছে ফোনের ব্যাক প্যানেলে সিঙ্গেল রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেন্সরের নিচে ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই তবে Vivo এর ব্র্যান্ডিং আছে। ফোনের ফ্রন্ট প্যানেলে বেজল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে যার ওপরের দিকে “ইউ” শেপের ছোট নচ আছে। ফোনটির তিনদিক বেজল লেস, তবে নিচের দিকে চওড়া বডি পার্ট আছে।
ভারতে লঞ্চ হলো Oppo K3, 8 জিবি র্যাম ও পপ আপ সেলফি ক্যামেরার সঙ্গে দাম মাত্র 16,990 টাকা থেকে শুরু
Vivo Y90 স্পেসিফিকেশন
এখনও পর্যন্ত পাওয়া লিক অনুযায়ী Vivo Y90 তে 6.22 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 অরিওযুক্ত ফনটাচ ওএস 4.5 সহ পেশ করা হয়েছে এবং এর সঙ্গে প্রসেসিঙের জন্য মিডিয়াটেক হেলিও পি22 চিপসেট থাকতে পারে। বলা হয়েছে Vivo Y90 2 জিবি র্যামের সঙ্গে লঞ্চ করা হবে এবং এর দুটি স্টোরেজ ভেরিয়েন্ট দেখা যাবে।
বলা হয়েছে Vivo Y90 16 জিবি ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে লঞ্চ করা হবে। ফোটোগ্ৰাফির জন্য Vivo Y90 এর ব্যাক প্যানেলে ফ্ল্যাশ লাইটের সঙ্গে 8 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা দেখা যেতে পারে এবং সেলফির জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট মেগাপিক্সেল থাকার সম্ভাবনা আছে। এতে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর না থাকায় মনে করা হচ্ছে এতে শুধুমাত্র ফেস আনলক ফিচার দেওয়া হবে। শোনা যাচ্ছে পাওয়ার ব্যাকআপের জন্য এতে 4,020 এমএএইচের ব্যাটারী দেওয়া হতে পারে।
12 জিবি র্যামের সঙ্গে ASUS ফোন লিস্টেড হলো ওয়েবসাইটে, লঞ্চ হবে 23 জুলাই
আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি কোম্পানি তাদের Vivo Y90 ফোনটি ভারতে লঞ্চ করে দেবে। মনে করিয়ে দিই আগেই আমরা আগেই বলেছি Vivo Y90 এর প্রাথমিক ভেরিয়েন্টের দাম 6,990 টাকা হবে এবং ফোনটি অনলাইন শপিং সাইটের সঙ্গে সঙ্গে অফলাইন রিটেইল স্টোরেও বেচা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











