Motorola এর আপকামিং ফ্লিপ ফোনটি সমালোচনায় শিরনামে রয়েছে। কোম্পানির এই বছর Razr 70 সিরিজের অধীনে Motorola Razr 70 এবং Motorola Razr 70 Ultra ফোনগুলি লঞ্চ করা হতে পারে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়নি, তবে চীনের TENAA সার্টিফিকেশন সাইটে Razr 70 ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে আপকামিং ফোনের গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola Razr 70 ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
TENAA লিস্টিং অনুযায়ী আপকামিং Motorola Razr 70 ফোনটিতে 6.9 ইঞ্চির OLED প্রাইমারি ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটিতে 1080 x 2640 পিক্সেল রেজোলিউশন (FHD+) দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে 3.63 ইঞ্চির কভার ডিসপ্লে দেওয়া হহতে পারে। এই স্ক্রিন 1056 x 1066 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করবে বলে জানানো হয়েছে। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে, এটি পাওয়ার বাটনে ইন্ট্রিগ্রেটেড হতে পারে।
প্রসেসিঙের জন্য ফোনটিতে 2.75GHz ক্লক স্পীডযুক্ত অক্টা-কোর প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে। একইসঙ্গে ফোনটিতে 8GB, 12GB, 16GB এবং 18GB RAM অপশন দেওয়া হতে পারে। বিশেষত্ব হল আগের জেনারেশনের Motorola Razr 60 ফোনটিতে 2.6GHz ক্লক স্পীডযুক্ত Dimensity 7400x প্রসেসর দেওয়া হয়েছিল। তাই নতুন মডেলে আলাদা এবং আরও শক্তিশালী চিপসেট থাকতে পারে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে কোম্পানি 128GB, 256GB, 512GB এবং 1TB সহ একাধিক স্টোরেজ অপশনে ফোনটি লঞ্চ করতে পারে।
ফটোগ্রাফির জন্য Motorola Razr 70 ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে ব্যাক প্যানেল ডুয়েল ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই সেটআপে দুটি 50 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হতে পারে। গত বছর লঞ্চ হওয়া Motorola Razr 60 ফোনটিতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স দেওয়া হয়েছিল। একইভাবে সেলফির জন্য এতে 32 মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হয়েছিল।
TENAA লিস্টিং অনুযায়ী Motorola Razr 70 ফোনটিতে 4,275mAh রেটেড ডুয়েল-সেল ব্যাটারি থাকতে পারে। এতে 1,090mAh এবং 3,185mAh ব্যাটারির কম্বিনেশন দেওয়া হতে পারে। তবে এই ফোনটির টিপিক্যাল ব্যাটারি ক্যাপাসিটি 4,500mAh হতে পারে, এটি আগের জেনারেশনের মতো হবে বলে মনে করা হচ্ছে।

আপকামিং Motorola Razr 70 ফোনটির ডায়মেনশন 171.3 x 73.9 x 7.2mm এবং ওজন 188 গ্রামের কাছাকাছি হতে পারে। এই ফোনের ডায়মেনশন প্রায় আগের মডেলের মতো, তাই কোম্পানির আপকামিং ফোনের ডিজাইন আগের মডেলের মতো রাখা হতে পারে।
2025 সালের এপ্রিল মাসে আগের Motorola Razr 60 সিরিজ লঞ্চ করা হয়েছিল। একই ধারা বজায় রেখে Motorola Razr 70 সিরিজ পেশ করা হতে পারে। আপকামিং ফোনটি প্রথমে চীনে এবং পরবর্তী সময়ে গ্লোবাল বাজারে পেশ করা হতে পারে। ভবিষ্যতে যারা নতুন ফ্লিপ ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা Motorola Razr 70 ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।










