লঞ্চ হল OPPO K14x 5G ফোনের সস্তা ভেরিয়েন্ট, মাত্র 12,999 টাকায় পাওয়া যাবে 6500mAh ব্যাটারি সহ স্মার্টফোন

Oppo গত মাসে তাদের OPPO K14x 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার কোম্পানির K-সিরিজের এই জনপ্রিয় ফোনটির একটি নতুন সস্তা ভেরিয়েন্ট পেশ করা হয়েছে। এই নতুন মডেলে 4GB RAM এবং 64GB স্টোরেজ রয়েছে। যারা কম দামে একটি সুন্দর 5G স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি একটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে। এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

ভারতের বাজারে OPPO K14x 5G ফোনটির 4GB + 64GB ভেরিয়েন্ট 12,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই মডেলটি শপিং সাইট ফ্লিপকার্ট এবং কোম্পানির অফিসিয়াল ই-স্টোরের মাধ্যমে সেল করা হবে।

এই নতুন মডেলটি ছাড়াও আগে থেকে এই ফোনের 4GB + 128GB ও 6GB + 128GB ভেরিয়েন্ট সেল করা হয়। লঞ্চ অফারে এই নতুন মডেলটির দামে 750 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এছাড়াও এই ফোনটি 3 মাসের নো-কস্ট ইএম‌আইয়ের মাধ্যমেও কেনা যাবে। এর ফলে এই ফোনটি কেনা আরও সহজ হয়ে যাবে।

OPPO K14x 5G ফোনটির নতুন ভেরিয়েন্টে আগের মতোই স্টাইলিশ লুক রয়েছে। এই ফোনটি Icy Blue এবং Prism Violet কালার অপশনে সেল করা হবে।

OPPO K14x 5G ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। হাই রিফ্রেশ রেটের দৌলতে স্মুথ স্ক্রলিং এবং অ্যানিমেশন উপভোগ করা যাবে। এই ডিসপ্লে 1125nits পীক ব্রাইটনেস দিতে সক্ষম। এর ফলে কড়া রোদের মধ্যেও ফোনটি ব্যাবহার করতে কোনো সমস্যাই হবে না।

প্রসেসিঙের জন্য OPPO K14x 5G ফোনে MediaTek Dimensity 6300 চিপসেট যোগ করা হয়েছে। এই চিপ মাল্টি টাস্কিং এবং 5G কানেক্টিভিটির জন্য বেশ সুপরিচিত। এই ফোনটি Android 15 বেসড ColorOS 15 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনে 48 মাস পর্যন্ত Fluency Protection ফিচার দেওয়ার কথা জানানো হয়েছে, এর ফলে দীর্ঘ দিন পর্যন্ত ফোনটিতে স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে।

OPPO K14x 5G ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের ব্যাটারি সেগমেন্ট। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 6500mAh ব্যাটারি রয়েছে, যা গোটা দিন ব্যাক‌আপ দিতে সক্ষম। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 45W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য OPPO K14x 5G ফোনের রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP AI প্রাইমারি সেন্সরের সঙ্গে 2MP ডেপ্থ সেন্সর রয়েছে। এই সেট‌আপ ক্লিয়ার ফটো এবং ন্যাচারাল পোর্ট্রেট শট ক্যাপচার করতে সাহায্য করে। এছাড়াও এই ফোনটির ক্যামেরা সেট‌আপে AI Eraser, AI Reflection Remover, AI Best Shot এবং AI Unblur এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য AI ফিচার দেওয়া হয়েছে। এইসব টুল অটোমেটিকভাবে ছবি সুন্দর করে তুলতে পারে।

ইউজারদের সুন্দর আফটার সেল সার্ভিস দেওয়ার জন্য OPPO ভারতে 600টির চেয়েও বেশি অথরাইজড সার্ভিস সেন্টার পরিচালনা করে। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে কোয়ালিটি ইস্যুর ক্ষেত্রে 30 দিনের ফ্রি ইন্সপেকশন এবং রিপ্লেসমেন্ট পলিসি দিচ্ছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ইউজারদের সময় মতো সহায়তা প্রদান এবং অনারশিপ এক্সপেরিয়েন্স আরও সুন্দর করে তোলার জন্য এই নেটওয়ার্ক তৈরি করা হয়েছে।

OPPO K14x 5G ফোনটির নতুন 4GB + 64GB ভেরিয়েন্ট ইউজারদের কাছে কম দামে একটি নতুন অপশন হয়ে উঠবে। এই ফোনটি কম দামে খুব একটা খারাপ বিকল্প নয়। ফোনটির বড় ব্যাটারি, 120Hz ডিসপ্লে, সুন্দর ক্যামেরা এবং 5G সাপোর্ট এই সেগমেন্টে যথেষ্ট উল্লেখযোগ্য।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here