17 মার্চ লঞ্চ হতে চলেছে OPPO এর ফোল্ডেবল স্মার্টফোন, দেখে নিন 200MP ক্যামেরা সহ Find N6 ফোনের ফাস্ট লুক

বাজারে ফোল্ডেবল ফোনের লিস্টে আরও একটি নতুন ফোল্ডেবল স্মার্টফোনের নাম যোগ হতে চলেছে। বহুদিনের অপেক্ষার পর অবশেষে OPPO Find N6 ফোনের লঞ্চ ডেট ঘোষণা করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 17 মার্চ আপকামিং ওপ্পো ফোল্ডেবল ফোনটি লঞ্চ করা হবে। ব্র্যান্ড তাদের OPPO Find N6 ফোনের প্রোডাক্ট পেজ লাইভ করে দিয়েছে। এই পেজের মাধ্যমে ফোনের লুক, ডিজাইন এবং ফোল্ডেবল স্টাইল সম্পর্কে জানা গেছে।

17 মার্চ OPPO Find N6 ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি পপ্রথমে চীনে এবং পরবর্তী সময়ে অন্যান্য বাজারে লঞ্চ করা হবে। সম্প্রতি ফোল্ডেবল Honor Magic V6 এবং Motorola Razr Fold ফোনগুলি বাজারে লঞ্চ করা হয়েছে। 2026 সালে OPPO Find N6 ফোনটি তৃতীয় Foldable Phone হতে চলেছে। জানিয়ে রাখি এই ফোনটি লঞ্চ হতে এখনও পর্যন্ত কিছুটা সময় বাঁকি রয়েছে।


কোম্পানি titanium alloy hinge সহ OPPO Find N6 ফোনটি লঞ্চ করতে চলেছে। এতে মেমরি লেয়ার গ্লাস লেয়ার দেওয়া হয়েছে। ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী এটি ফোনের ডিসপ্লেকে আরও বেশি ফ্ল্যাট করতে এবং ক্রিজ কম করতে সাহায্য করবে। এই ফোল্ডেবল ফোনের সঙ্গে OPPO AI stylus লঞ্চ করা হচ্ছে, এটি বিভিন্ন কাজ সহজেই হ্যান্ডেল করতে পারবে। চীনের বাজারে এই ফোনটি Golden Orange, Original Titanium এবং Deep Black কালার অপশনে প্রি-অর্ডার শুরু হয়ে গেছে।

OPPO Find N6 ফোনটিতে দুটি ডিসপ্লে দেওয়া হবে। কোম্পানির পক্ষ থেকে আপকামিং ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি, তবে লিক অনুযায়ী ফোল্ডেবল ফোনটিতে এলটিপিও ওএলইডি প্যানেল দিয়ে তৈরি 8.12 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিন 120হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। অন্যদিকে ফোনটি ফোল্ড করার পর এর কভার ডিসপ্লে সাইজ 6.62 ইঞ্চির হতে পারে। এই OLED স্ক্রিন 120হার্টস রিফ্রেশ রেট দেওয়া হতে পারে।

ফটোগ্রাফির জন্য Oppo Find N6 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। কোম্পানি জানিয়েছে ফোনটিতে Hasselblad লেন্স সহ 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। একইসঙ্গে এতে 50 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল তৃতীয় লেন্স দেওয়া হতে পারে। জানিয়ে রাখি Galaxy Z Fold7 ফোনটিতে 200MP ক্যামেরা দেওয়া হবে। অন্যদিকে লিক অনুযায়ী Find N6 ফোনটির প্রাইমারি স্ক্রিন এবং কভার ডিসপ্লেতে 20 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর যোগ করা হতে পারে।

লিক অনুযায়ী OPPO Find N6 ফোনটি 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি 4.6GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম এবং ColorOS 16 সহ পেশ করা হতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Find N6 ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এটি ডুয়েল-সেল ব্যাটারি হবে বলে জানা গেছে, এর ফলে ফোনটির ডিজাইনও বেশ স্লিম হতে পারে। একইসঙ্গে দ্রুত চার্জিঙের জন্য এতে ফাস্ট ওয়ার্ড চার্জিং ফিচার এবং ওয়্যারলেস চার্জিং ফিচার থাকতে পারে। তবে আপকামিং ফোনটির অফিসিয়াল স্পেসিফিকেশন জানার জন্য 17 মার্চ লঞ্চের অপেক্ষা করতে হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here