খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে পারে Infinix GT 50 Pro 5G, BIS প্ল্যাটফর্মে দেখা গেল এই স্মার্টফোন, প্রকাশ্যে এল রিয়েল ইমেজ

Infinix তাদের GT সিরিজের পরিধি বিস্তার করতে চলেছে। শীঘ্রই এই সিরিজের অধীনে Infinix GT 50 Pro 5G ফোনটি লঞ্চ করা হতে পারে। এর আগেও ফোনের বিভিন্ন ডিটেইলস প্রকাশ্যে এসেছিল। এবার ভারতের BIS সার্টিফিকেশন সাইটে ফোনটি লিস্টেড হয়েছে। ফলে খুব তাড়াতাড়ি ফোনটি পেশ করা হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। একইসঙ্গে অনলাইনের মাধ্যমে ফোনটির রিয়েল ইমেজ প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Infinix GT 50 Pro 5G ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

লিকের মাধ্যমে পাওয়া ছবি অনুযায়ী Infinix GT 50 Pro 5G ফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এটি সার্কুলার ক্যামেরা মডিউলে দেখা গেছে। এই ক্যামেরা সেটআপে LED ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে বলে জানানো হয়েছে। ফোনটির ডানদিকে পাওয়ার বাটন এবং ভলিউম রকার দেওয়া হতে পারে। তবে নিচের দিকে SIM ট্রে দেওয়া হতে পারে।

রিপোর্ট অনুযায়ী Infinix GT 50 Pro 5G ফোনটির ব্যাক প্যানেলে Pininfarina ব্র্যান্ডিং থাকতে পারে। তাই ফোনটি ইতালিয়ান কার ডিজাইন কোম্পানির সঙ্গে পার্টনারশিপে ডিজাইন করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া ফোনটিতে NFC কানেক্টিভিটি সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।

গেমিঙের কথা মাথায় রেখে Infinix GT 50 Pro 5G ফোনটিতে ভিজিবল লিকুইড কুলিং সিস্টেম দেওয়া হতে পারে। এর ফলে দীর্ঘমেয়াদী গেম খেলা বা হেভি টাস্ক চলাকালীন তাপমাত্রা কন্ট্রোলে রাখতে সাহায্য করবে। আগের লিক রেন্ডারের মাধ্যমে ফোনের ব্যাক প্যানেলে গ্রিন LED লাইট এবং কার্বন-ফাইবারের মতো টেক্সচার ডিজাইন দেওয়া হতে পারে বলে জানা গিয়েছিল।

টিপস্টারের বক্তব্য অনুযায়ী Infinix GT 50 Pro 5G ফোনটি Bureau of Indian Standards (BIS) ডেটাবেসে X6840 ও X6891 মডেল নাম্বার সহ দেখা গেছে। তাই শীঘ্রই ফোনটি ভারতে লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

রিপোর্ট অনুযায়ী Infinix GT 50 Pro 5G ফোনটিতে 6.78 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। প্রসেসিঙের জন্য এতে MediaTek Dimensity 8400 Ultimate প্রসেসর দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।

Infinix GT 50 Pro 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এতে 50MP প্রাইমারি সেন্সর এবং 8MP আল্ট্রা-ওয়াইড রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 13MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Infinix GT 50 Pro 5G ফোনের লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে BIS সার্টিফিকেশন এবং প্রকাশ্যে আসা লিক রিপোর্টের জন্য মনে করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে নতুন GT সিরিজের ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে। এই তথ্য সঠিক হলে, এই ফোনটি বিশেষ করে গেমিং প্রেমী এবং হাই-এন্ড পারফরমেন্স পছন্দ করেন এমন ইউজারদের জন্য ভালো অপশন হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here