খুব তাড়াতাড়ি HONOR তাদের HONOR 600 সিরিজ বাজারে লঞ্চ করতে পারে। TUV এবং GCF সার্টিফিকেশন ওয়েবসাইটে এই সিরিজের HONOR 600 এবং HONOR 600 Pro ফোনদুটি লিস্টেড হয়েছে। তবে Google Play Console এ এই সিরিজের HONOR 600e ফোনটি দেখা গেছে। এই লিস্টিঙের জন্য শীঘ্রই ফোনটি বাজারে পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক HONOR 600 সিরিজের ডিটেইলস সম্পর্কে।
TUV Rheinland সার্টিফিকেশন সাইটে Honor 600 সিরিজের দুটি মডেল “VKP-NX9” এবং “VKJ-NX9” মডেল নাম্বার সহ দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের নাম সম্পর্কে জানা যায়নি, তবে Global Certification Forum (GCF) ডেটাবেস অনুযায়ী “VKP-NX9” মডেল নাম্বার Honor 600 Pro ফোনের জন্য হতে পারে। তবে “VKJ-NX9” মডেল নাম্বার Honor 600 ফোনের জন্য হবে। TUV সার্টিফিকেশন সাইটের মাধ্যমে ফোনদুটিতে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP68 এবং IP69 রেটিং দেওয়া হবে জানা গেছে।
GCF লিস্টিং অনুযায়ী ফোনগুলিতে 2G, 3G, 4G এবং 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে। এতে SA (Standalone) এবং NSA (Non-Standalone) মোড দুটি থাকবে। এছাড়া ফোনদুটিতে eSIM সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে, সাধারণত প্রিমিয়াম স্মার্টফোনের ক্ষেত্রে এই ফিচার ব্যাবহার করা হয়। এখনও পর্যন্ত এই মডেলগুলির অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি। ভবিষ্যতে এই বিষয়ে আরও তথ্য জানা যাবে বলে মনে করা হচ্ছে।
উপরোক্ত মডেলগুলির মধ্যে Honor 600 সিরিজের আরও একটি Honor 600e মডেল সম্পর্কেও তথ্য প্রকাশ্যে এসেছে। একইসঙ্গে Google Play Console ডেটাবেসের মাধ্যমে এই ফোনটির গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জানা গেছে। লিস্টিং অনুযায়ীই ফোনটিতে MediaTek MT6858 প্রসেসর দেওয়া হতে পারে। এতে ARM Cortex-A78 বেস্ড প্রসেসর কোর থাকতে পারে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে Mali-G610 GPU থাকবে বলে আশা করা হচ্ছে।
Google Play Console লিস্টিঙের মাধ্যমে Honor 600e ফোনটি প্রায় 12GB RAM এবং 1200 × 2600 পিক্সেল রেজোলিউশন ডিসপ্লে সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে। এছাড়া ফোনটি লেটেস্ট Android ভার্সন হতে পারে। এর ফলে ইউজাররা দারুণ পারফরমেন্স এবং নতুন সফটওয়্যার উপভোগ করতে পারবেন।
কোম্পানির পক্ষ থেকে Honor 600 সিরিজের অধীনে Honor 600, Honor 600 Pro এবং Honor 600e ফোনগুলির লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে ক্রমাগত প্রকাশ্যে আসা সার্টিফিকেশন লিস্টিং দেখে মনে করা হচ্ছে শীঘ্রই ফোনগুলি আলাদা-আলাদা বাজারে পেশ করা হতে পারে।









