লঞ্চের আগেই লিক হল Samsung Galaxy M17e 5G স্মার্টফোনের দাম, 17 মার্চ হতে চলেছে লঞ্চ

ভারতে Samsung তাদের নতুন Samsung Galaxy M17e 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আগামী 17 মার্চ ভারতে ফোনটি পেশ করা হবে। এই ফোনটিতে বড় ডিসপ্লে, MediaTek এর 5G প্রসেসর, দীর্ঘমেয়াদী সফটওয়্যার সাপোর্ট এবং AI বেস্ড ফিচার রয়েছে। এবার প্রকাশ্যে আসা লিকের মাধ্যমে ফোনের সম্ভাব্য দাম সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy M17e 5G স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

টিপস্টার Sanju Choudhary তাঁর সোশ্যাল মিডিয়া সাইট এক্সে ফোনের তথ্য শেয়ার করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী ভারতে Samsung Galaxy M17e 5G ফোনটির দাম প্রায় 13,999 টাকা রাখা হতে পারে। তবে এটি কত জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম, সেই বিষয়ে কিছু জানানো হয়নি। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ফোনটি Blitz Blue এবং Vibe Violet কালার অপশনে Amazon এর মাধ্যমে সেল করা হবে। তাই শপিং সাইট আমাজনে ফোনটির মাইক্রো সাইট লাইভ করে দেওয়া হয়েছে।


আপকামিং Samsung Galaxy M17e 5G ফোনে 6.7 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। প্রসেসিঙের জন্য ফোনটিতে MediaTek Dimensity 6300 5G প্রসেসর সহ ARM Mali-G57 GPU থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি Android 16 বেস্ড One UI 8 সহ কাজ করতে পারে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে ছয় জেনারেশন Android OS আপডেট এবং ছয় বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এটি এই বাজেট সেগমেন্টে বড় বিশেষত্ব বলে মনে করা হচ্ছে। এছাড়া ফোনটি Now Bar, Live Notifications, Google Gemini AI এবং Circle to Search-এর মতো অ্যাডভান্স ফিচার সহ লঞ্চ করা হতে পারে।

ফটোগ্রাফির জন্য আপকামিং Samsung Galaxy M17e 5G ফোনটিতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 6,000mAh বড় ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে জানিয়েছে ফোনটি একবার ফুল চার্জ করলে প্রায় 26 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক উপভোগ করা যাবে।

ডিজাইনের দিক থেকে Samsung Galaxy M17e 5G ফোনটির থকনেস প্রায় 8.2mm হতে পারে। এতে Glass Fibre Reinforced Polymer (GFRP) ব্যাক প্যানেল দেওয়া হতে পারে। একইসঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP54 রেটিং থাকতে পারে।

যারা বাজেট 5G সেগমেন্টে বড় ব্যাটারি, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে এবং দীর্ঘমেয়াদী সফটওয়্যার আপডেট সহ ফোন খুঁজছেন, তাদের জন্য Samsung Galaxy M17e 5G স্মার্টফোনটি একটি শক্তিশালী বিকল্প হয়ে উঠতে পারে। স্যামসাঙের ফ্যানরা কম দামে নতুন স্মার্টফোন কিনতে চাইলে, আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করে পারেন। 17 মার্চ লঞ্চের দিন আমরা ফোনটির সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here