লিক হল Realme P4 Lite 5G স্মার্টফোনের লঞ্চ ডেট, 7000mAh ব্যাটারি সহ 19 মার্চ ভারতে হতে পারে লঞ্চ

সম্প্রতি রিয়েলমির পক্ষ থেকে জানানো হয়েছিল নতুন Realme P4 Lite 5G ফোনটি লঞ্চ করা হবে। ফ্লিপকার্টে এই ফোনটির মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে আপকামিং ফোনের নাম ছাড়া ডিজাইন বা লঞ্চ ডেট জানানো হয়নি। এর মধ্যে নতুন লিক মার্কেটিং পোস্টারের মাধ্যমে ফোনের লঞ্চ ডেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme P4 Lite 5G ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Realme P4 Lite 5G ফোনটি ভারতে 2026 সালের 19 মার্চ দুপুর 12টা সময়ে লঞ্চ করা হতে পারে। পোস্টারের মাধ্যমে দেখা গেছে ফোনটিতে 7,000mAh বড় ব্যাটারি দেওয়া হবে। পোস্টার অনুযায়ী এতে দীর্ঘমেয়াদী ব্যাকআপ পাওয়া যাবে এবং ফোনটিতে 6 বছরের ব্যাটারি লাইফ দেওয়া হবে। এছাড়া পোস্টারের মাধ্যমে 4 বছর পর্যন্ত ল্যাগ ফ্রি পারফরমেন্স পাওয়া যাবে বলে জানানো হয়েছে।


Realme P4 Lite 5G ফোনটি অসাধারণ ডিউরেবিলিটি আপগ্রেড সহ লঞ্চ করা হতে পারে। লিক পোস্টার অনুযায়ী এতে MIL-STD-810H সার্টিফিকেশন দেওয়া হতে পারে। এর ফলে ফোনটি টেকসই এবং রাগড ডিজাইন সহ পেশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

পোস্টারের মাধ্যমে ফোনটি ব্লু কালার ভেরিয়েন্টে দেখা গেছে। এই ফোনের ব্যাক প্যানেলে রেক্টেঙ্গুলার ডিজাইন রয়েছে। এর ফলে একটি ইউনিক লুক পাওয়া যাবে। এই সেকশনে লেদার ফিনিশ টেক্সচার দেখা যাচ্ছে, ফলে একটি প্রিমিয়াম লুক রয়েছে। ফোনটির ব্যাক প্যানেলের উপরের বাঁদিকের কর্নারে ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এতে তিনটি সার্কুলার ক্যামেরা রিং ভার্টিক্যালি দেখাচ্ছে। প্রতিটি লেন্সের চারদিকে আলাদা আলাদা মেটাল রিং রয়েছে। একইসঙ্গে উপরের দিকে একটি LED ফ্ল্যাশ রয়েছে।

জানিয়ে রাখি এখনও পর্যন্ত ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন, ডিসপ্লে বা প্রসেসর সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তবে লঞ্চ ডেট প্রকাশ্যে আসার পর, এবার Realme P4 Lite 5G ফোনের অফসিয়াল ডিটেইলস শেয়ার করা হবে বলে মনে করা হচ্ছে।

আপকামিং Realme P4 Lite 5G ফোনটি গত মাসে লঞ্চ হওয়া Realme P4 Lite 4G ফোনের আপগ্রেড 5G ভার্সন হবে। 24 ফেব্রুয়ারি ভারতে ফোনটি লঞ্চ করা হয়েছিল। ফোনটির 4GB RAM এবং 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 9,999 টাকা রাখা হয়েছিল। বর্তমানে ফোনটি ফ্লিপকার্টের মাধ্যমে Beach Gold, Obsidian Black এবং Sea Blue কালার অপশনে সেল করা হচ্ছে।

Realme P4 Lite ফোনটিতে 6.74 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 720×1600 পিক্সেল রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশ রেট, 563 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য 12nm ফেব্রিকেশনে তৈরি 1.8GHz ক্লক স্পীডযুক্ত Unisoc T7250 অক্টাকর প্রসেসর রয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP54 রেটিং দেওয়া হয়েছে। ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 13-মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা এবং 5-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 15W ওয়ার্ড চার্জিং ফিচার সাপোর্টেড 6,300mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে।

যারা কম দামে 5G ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা Realme P4 Lite 5G ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। এই বিষয়ে নতুন আপডেট আশা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here