আজ থেকে শুরু হল 10999 টাকা দামের 6300mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোনের সেল, পাওয়া যাবে 8GB RAM পাওয়ার

গত সপ্তাহে টেক ব্র্যান্ড POCO ভারতে তাদের POCO C85x 5G স্মার্টফোনটি লঞ্চ করেছিল। এই ফোনটি প্রাথমিক 10,999 টাকা দামে পেশ করা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে সমস্ত স্মার্টফোন ব্র্যান্ড তাদের ফোনের দাম বাড়িয়ে চলেছে, সেখানে প্রচুর লো-বাজেট 5G স্মার্টফোন অনেক ইউজারদের কাছে পছন্দের অপশন হয়ে উঠতে পারে। 14 মার্চ থেকে ভারতে POCO C85x 5G ফোনটির সেল শুরু হয়েছে। নিচে  স্মার্টফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

POCO C85x 5G ফোনটি 4GB RAM ভেরিয়েন্ট সহ দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্ট 64GB স্টোরেজ অপশনের দাম মাত্র 10,999 টাকা এবং 128GB স্টোরেজ অপশনের দাম মাত্র 11,999 টাকা রাখা হয়েছে। অন্যদিকে ইউজাররা Paytm এর মাধ্যমে পেমেন্ট করে 50 টাকার ডিসকাউন্ট সহ ফোনটি 10,949 টাকা দামে কিনতে পারবেন।

আজ থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে POCO C85x 5G ফোনটির সেল শুরু হয়েছে। এই ফোনটি Black, Gold এবং Green কালার অপশনে সেল করা হচ্ছে। POCO C85x 5G ফোনটির ডিটেইলস দেখার জন্য বা কম দামে 5G ফোনটি কেনার জন্য এখানে ক্লিক করুন

প্রসেসিঙের Poco C85x 5G ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.2GHz ক্লক স্পীডযুক্ত Unisoc T8300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটিতে এক্সপেন্ডেবল RAM ফিচার রয়েছে, ফলে 4GB ফিজিক্যাল  RAM এবং 4GB ভার্চুয়াল RAM এর ব্যাবহারে 8GB RAM (4GB+4GB) এর পারফরমেন্স পাওয়া যাবে।

Poco C85x 5G ফোনটি Android 16 বেসড HyperOS 3 অপারেটিং সিস্টেমে কাজ করে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 4 জেনারেশন ওএস আপগ্রেড দেওয়া হয়েছে, ফলে এটি এখন থেকেই Android 20 OS এর  জন্য প্রস্তুত। একইসঙ্গে  6 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট পাওয়া যাবে। এটি স্মুথ এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। জানিয়ে রাখি এতে 2TB পর্যন্ত মেমরি কার্ড ব্যাবহার করা যাবে।

Poco C85x 5G ফোনে 720×1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9 ইঞ্চির HD+ AdaptiveSync ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 800 নিটস পীক ব্রাইটনেস  সাপোর্ট করে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP57 রেটিং যোগ করা হয়েছে।

Poco C85x 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 32MP প্রাইমারি সেন্সর যোগ করা হয়েছে, যা 10x ডিজিটাল জুম সাপোর্ট করে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 6,300mAh ব্যাটারি যোগ করা হয়েছে এবং ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 15W ওয়্যার্ড চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনে 7.5W ওয়্যার্ড রিভার্স চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এর ফলে এই ফোনটির সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here