13,080mAh ব্যাটারি থাকতে পারে Honor X80 GT স্মার্টফোনে, হতে পারে সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন  

আবারও Honor তাদের বড় ব্যাটারি সহ স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আগেই কোম্পানি তাদের 10,080mAh ব্যাটারি সহ ফোন লঞ্চ করেছিল। এবার নতুন লিকের মাধ্যমে আরও বড় ব্যাটারি  সহ ফোন পেশ করা হবে বলে জানা গেছে। রিপোর্ট অনুযায়ী শীঘ্রই কোম্পানি তাদের নতুন Honor X80 GT ফোনটি পেশ করতে পারে। আপকামিং ফোনটিতে এখনও পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি সহ ফোন হতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor X80 GT ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক অনুযায়ী চীনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে টিপস্টার জানিয়েছিল Honor X80 GT ফোনটিতে 13,080mAh ব্যাটারি দেওয়া হতে পারে। ফোনটির সাইজ যেকোনো স্মার্টফোনের চেয়ে অনেকটাই বেশি এবং বেশ কিছু পোর্টেবল পাওয়ার ব্যাঙ্ক থাকতে পারে। বর্তমানে কোম্পানি তাদের ফোনটিতে কাজ করছে বলে জানা গেছে এবং ফোনটি বছরের প্রথম কোয়ার্টারে লঞ্চ করা হতে পারে। এখনও পর্যন্ত এই ফোনটির বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি, এছাড়া প্রসেসর, ক্যামেরা বা ডিসপ্লের মতো স্পেসিফিকেশন সম্পর্কেও জানা যায়নি।

জানিয়ে রাখি আগেও Honor তাদের বড় ব্যাটারি সহ স্মার্টফোন লঞ্চ করেছিল। কোম্পানির Win সিরিজে 10,000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল,  তবে Honor Power 2 ফোনটিতে 10,080mAh ব্যাটারি রয়েছে। যদি  Honor X80 GT ফোনটিতে 13,080mAh ব্যাটারি দেওয়া হয়, তবে এটি কোম্পানির আগের মডেলগুলির তুলনায় আপগ্রেড হবে। একইসঙ্গে বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে চলেছে।

বর্তমানে চীনের বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ড তাদের বড় ব্যাটারি সহ ফোনের ওপর জোড় দিচ্ছে বলে জানা গেছে। এই ফোনটির পিছনে সিলিকন-কার্বনের মতো নতুন ব্যাটারি টেকনোলোজি ব্যাবহার করা হয়েছে। এর ফলে বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি বড় দেখায় না। রিপোর্ট অনুযায়ী Samsung ভবিষ্যতে ফোনের জন্য 12,000mAh থেকে 18,000mAh পর্যন্ত হাই-ক্যাপাসিটির ব্যাটারি রিসার্চ করছে,

প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে, আগামী দিনে Honor X80 GT ফোনটি ব্যাটারি ক্যাপাসিটির দিক দিয়ে রেকর্ড করতে চলেছে। এছাড়া যারা দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ সম্পন্ন ফোন খুঁজছেন, তাদের জন্য ভালো অপশন হতে পারে। ভবিষ্যতে এই বিষয়ে নতুন তথ্য পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here