আমরা গত সপ্তাহে এক্সক্লুসিভ পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম OPPO কোম্পানি ভারতে তাদের নতুন OPPO A6s 5G স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আপকামিং OPPO ফোনটির স্টক রিটেইল স্টোরগুলিতে পৌছে গেছে এবং এই সপ্তাহের মধ্যে ফোনটির দাম ঘোষণা করা হবে। তবে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানোর আগেই আমরা এই পোস্টের মাধ্যমে OPPO A6s 5G ফোনের দাম শেয়ার করেছি।
আমাদের রিপোর্ট অনুযায়ী ভারতের বাজারে OPPO A6s 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। ভ্যানিলা ভেরিয়েন্টের 4GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 18,999 টাকা এবং টপ ভেরিয়েন্ট 6RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 20,999 টাকা রাখা হবে বলে জানানো হয়েছে। OPPO ফোনটি হোয়াইট এবং ব্লু কালার শেডে সেল করা হতে পারে।
OPPO A6s 5G ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হতে পারে। এই 6 ন্যানোমিটার ফেব্রিকেশন আর্কিটেকচারে তৈরি 8-কোর সিপিইউ 2.4গীগাহার্টস ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এই মোবাইল প্রসেসর দুই বছর পুরনো হয়ে গেছে। তাই এটি OPPO ফ্যানদের নিরাশ করতে পারে।
প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী OPPO A6s 5G ফোনটি 6.75 ইঞ্চির এইচডি + ডিসপ্লে লঞ্চ করা হতে পারে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1125 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। এই ফোনটিতে ওয়েট টাচ টেকনোলোজি ফিচার দেওয়া হতে পারে।
OPPO A6s ফোনটির বিশেষত্ব হল বড় ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটি 6,500mAh ব্যাটারি সহ ভারতের বাজারে লঞ্চ করা হবে। একইসঙ্গে বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 45W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে।
ফটোগ্রাফির জন্য OPPO A6s ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স রয়েছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OPPO A6s 5G++ টেকনোলোজি সাপোর্ট করবে, এটি যেকোনো কোম্পানির 5G নেটওয়ার্ককে বুস্ট করবে। একইসঙ্গে ফোনটিতে 11 5G ব্যান্ড থাকবে।











