খুব তাড়াতাড়ি Oppo তাদের নতুন প্রিমিয়াম Oppo Find X9 Ultra স্মার্টফোনটি লঞ্চ করতে পারে। লঞ্চের আগেই এই ফোনটির প্রায় সমস্ত স্পেসিফিকেশন লিকের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। তাই এবার কোম্পানির আপকামিং ফোনটিতে ক্যামেরা, ব্যাটারি এবং পারফরমেন্সের ক্ষেত্রেও আপগ্রেড দেওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ী প্রথমে ফোনটি চীনে এবং পরবর্তী সময়ে গ্লোবাল বাজারে পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo Find X9 Ultra ফোনটির লিক ডিটেইলস সম্পর্কে।
লিক অনুযায়ী Oppo Find X9 Ultra ফোনটিতে 6.82 ইঞ্চির বড় LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটিতে 1.5K (1440 x 3120 পিক্সেল রেজোলিউশন) সাপোর্ট করবে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 3600 নিটস পীক ব্রাইটনেস থাকতে পারে। এর ফলে দুর্দান্ত আউটডোর ভিজিবিলিটি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। একইসঙ্গে স্ক্রিনের সুরক্ষার জন্য Oppo এর ফোনটিতে NanoCrystal Glass যোগ করা হবে বলে জানা গেছে।
আপকামিং Oppo Find X9 Ultra ফোনটির ক্যামেরা সেটআপ যথেষ্ট শক্তিশালী হতে পারে। এই ফোনের কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই সেটআপে 200MP প্রাইমারি ক্যামেরা এবং 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স (3x অপটিক্যাল জুম) দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে 50MP একটি পেরিস্কোপ টেলিফটো (10x জুম) এবং 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। কোম্পানি Hasselblad এর সঙ্গে পার্টনারশিপ জারি রাখতে পারে। এর ফলে আরও অসাধারণ ক্যামেরা কোয়ালিটি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
প্রসেসিঙের জন্য Oppo Find X9 Ultra ফোনটিতে লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। ফলে ফোনটি একটি ফ্ল্যাগশিপ অপশন হয়ে উঠতে পারে। একইসঙ্গে ফোনটি 16GB RAM এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া ফোনটিতে Oppo এর Trinity Engine থাকতে পারে। এর ফলে আরও ভালো পারফরমেন্স এবং ব্যাটারি অপটিমাইজেশন পাওয়া যাবে।
Oppo Find X9 Ultra ফোনটি একটি অসাধারণ স্মার্টফোন হতে পারে। এই ফোনটিতে 100W ফাস্ট ওয়ার্ড চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্টেড 7050mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির জন্য ফোনটিতে IP66, IP68 এবং IP69 রেটিং থাকবে বলে আশা করা হচ্ছে। এর ফলে জল ও ধুলো থেকে ফোনটি সুরক্ষিত থাকবে। এই ফোনটির থিকনেস 8.65mm থেকে 9.1mm এর মধ্যে রাখা হতে পারে। এই ফোনটির ওজন প্রায় 235 গ্রাম হতে পারে।
যারা ফ্ল্যাগশিপ লেভেল ক্যামেরা, হাই-এন্ড পারফরমেন্স এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য আপকামিং Oppo Find X9 Ultra ফোনটি একটি ভালো অপশন হতে পারে। ফটোগ্রাফি প্রেমীদের কাছে ফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এই স্মার্টফোনটি Samsung Galaxy S25 Ultra, iPhone 17 Pro Max এবং Xiaomi 17 Ultra প্রিমিয়াম স্মার্টফোন ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
যারা DSLR-লেভেল ক্যামেরা এক্সপিরিয়েন্স, বড় ব্যাটারি এবং লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর সহ এমন একটি ফোন চাইছেন, তাদের জন্য Oppo Find X9 Ultra ফোনটি একটি অসাধারণ অপশন হয়ে উঠতে পারে। ইউজাররা ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।











