প্রকাশ্যে এল Samsung Galaxy S26 FE স্মার্টফোনের ডিটেইলস, শীঘ্রই লঞ্চ হতে পারে সিরিজের সবচেয়ে সস্তা স্মার্টফোন

ভারতে Samsung Galaxy S26 সিরিজ সেল করা হচ্ছে। কোম্পানির এই প্রাইস সেগমেন্টে Samsung Galaxy S26, Galaxy S26+ এবং Samsung Galaxy S26 Ultra ফোনগুলি বেশ জনপ্রিয়। এই ফ্ল্যাগশিপ স্যামসাঙ ফোনগুলির পাশাপাশি,এবার এই সিরিজের চতুর্থ মডেলের ডিটেইলস প্রকাশ্যে এসেছে। সার্টিফিকেশন সাইটে এই সিরিজের আপকামিং Samsung Galaxy S26 FE ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ ডিটেইলস প্রকাশ্যে এসেছে।

টেক ওয়েবসাইট স্মার্টপ্রিক্সের মাধ্যমে Samsung Galaxy S26 FE ফোনের ডিটেইলস জানা গেছে। এই ওয়েবসাইট GSMA database এ আপকামিং ফোনটি স্পট করেছে। সার্টিফিকেশন সাইটে ফোনটি SM-S741B/DS মডেল নাম্বার সহ দেখা গেছে, একইসঙ্গে আসন্ন ফোনটি Galaxy S26 FE নামে লঞ্চ করা হবে বলে কনফার্ম জানা গেছে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই ফোনের সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে লিস্টিং দেখে মনে করা হচ্ছে শীঘ্রই Samsung Galaxy S26 FE 5G ফোনটি লঞ্চ করা হবে।

এখনও পর্যন্ত Samsung Galaxy S26 FE 5G ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে লিক অনুযায়ী ফোনটি Samsung Exynos 2600 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই 2 ন্যানোমিটার প্রসেসে তৈরি ডেটা-কোর প্রসেসর, যা 3.8গীগাহার্টস ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। বাজারে উপস্থিত Samsung Galaxy S26 এবং S26 Plus ফোনগুলি একই প্রসেসর সহ কাজ করে। অর্থাৎ Samsung Galaxy S26 এবং S26 Plus ফোনটিতে একইরকম পারফরমেন্স পাওয়া যায়।

Samsung Galaxy S26 ফোনটিতে 6.3-ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে এবং S26 Plus ফোনটিতে 6.7-ইঞ্চির কোয়াডএইচডি + ডিসপ্লে রয়েছে। উভয় ফোনেই 120Hz অ্যাডেপ্টিভ রিফ্রেশ রেট এবং ভিশন বুস্টার সহ Dynamic AMOLED 2X প্যানেল দেওয়া হয়েছে। ফোনদুটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড One UI 8.5 সহ লঞ্চ করা হয়েছে এবং Galaxy AI সহ কাজ করে।

ফটোগ্রাফির জন্য ফোনটিতে f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, f/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 10 মেগাপিক্সেল 3x টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Galaxy S26 ফোনটিতে 4300mAh ব্যাটারি এবং Galaxy S26+ ফোনটিতে 4900mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ভ্যানিলা মডেলে 25W এবং প্লাস মডেলে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Samsung Galaxy S26 Ultra স্মার্টফোনটিতে Qualcomm এর Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর রয়েছে। ফোনটিড় 6.9-ইঞ্চির QHD+ Dynamic AMOLED 2X স্ক্রিন 120Hz অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট এবং Vision Booster সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 200MP + 50MP + 50MP + 10MP সেন্সর রয়েছে। একইভাবে ফ্রন্টে 12MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 60W ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here