অফারে 10 হাজার টাকার চেয়ে কম দামে পাওয়া যাচ্ছে 5G স্মার্টফোন, রয়েছে 5000mAh ব্যাটারি, 8GB RAM এবং ফ্রি হোম সার্ভিস

সস্তা 5G স্মার্টফোন প্রেমীদের জন্য ভারতীয় টেক কোম্পানি লাভা দেশের বাজারে বাজেট ক্যাটাগরির Lava Shark 5G স্মার্টফোন লঞ্চ করে রেখেছে। গত বছর অর্থাৎ 2025 সালে এই ফোনটি লঞ্চ করা হয়েছিল এবং বর্তমানে এই ফোনটি কম দামে বিক্রি করা হচ্ছে। এই ফোনটির আসল দাম 10,499 টাকা, তবে এই ফোনটি মাত্র 9,499 টাকা স্টার্টিং প্রাইসে সেল করা হচ্ছে। এই ফোনটির অফার, দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Lava Shark 5G ফোনে 4GB RAM দেওয়া হয়েছে। Virtual RAM টেকনোলজির মাধ্যমে এই ফোনটিতে মোট 8GB RAM (4GB+4GB) এর পারফরমেন্স উপভোগ করা যায়। এই ফোনটি 64GB এবং 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হয়। এই দুটি মডেলের বর্তমান দাম যথাক্রমে 10,499 টাকা এবং 10,999 টাকা।

বর্তমানে শপিং সাইট আমাজনে Lava Shark 5G ফোনটি 9,499 টাকা প্রাথমিক দামে সেল করা হচ্ছে। যে কোনো ব্যাক্তি কোনো ডেবিট বা ক্রেডিট কার্ড ছাড়াই এই ফোনটি কম দামে কিনতে পারবেন। এই ফোনটি Stellar Gold এবং Stellar Blue কালার অপশনে সেল করা হয়। এই ফোনটির সঙ্গে 1 বছরের ফ্রি হোম সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হবে। আমাজন থেকে ফোনটি কেনার জন্য বা অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন

Lava Shark 5G ফোনে 1612 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ‘ইউ’ শেপের ওয়াটার ড্রপ নচ সহ এই স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি এবং এতে 90Hz রিফ্রেশ রেট ও 260PPI আউটপুট পাওয়া যায়। স্ক্রিনের সুরক্ষার জন্য এতে 2.5D গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য Lava Shark 5G ফোনে UNISOC T765 চিপসেট রয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসরে 2.3GHz ক্লক স্পীডযুক্ত দুটি Cortex A76 কোর এবং 2.1GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি Cortex A55 কোর দেওয়া হয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali-G57 MC2 GPU যোগ করা হয়েছে। এই ফোনে 8 5G Bands রয়েছে, ফলে এতে সহজেই Jio, Airtel ও Vi সিমের ফাস্ট ইন্টারনেট ব্যাবহার করা যায়।

Lava Shark 5G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। বর্তমানে টেক জগতে বড় ব্যাটারি সহ স্মার্টফোনের ট্রেন্ড চলছে, তবে লাভা ফোনটির এই ব্যাটারিও দীর্ঘ ব্যাক‌আপ দিতে সক্ষম। ফোনটির প্রসেসর ও ডিসপ্লে ব্যাটারি সাশ্রয় করতে পারে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 18W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Lava Shark 5G ফোনটির ব্যাক ও ফ্রন্ট উভয় প্যানেলে সিঙ্গেল ক্যামেরা সেন্সর রয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশের সঙ্গে AI ফিচার সহ 13MP রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনে LPDDR4x RAM + UFS 2.2 storage টেকনোলজি রয়েছে এবং এই ফোনটি 512GB মেমরি কার্ড সাপোর্ট করে।

Lava Shark 5G ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে কাজ করে। ফোন আনলক ও সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Wi-Fi 802.11 ac, Bluetooth 5.0 এবং USB Type-C পোর্ট যোগ করা হয়েছে। এছাড়াও জলের ছিটা ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP54 রেটিং রয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here