সস্তা 5G স্মার্টফোন প্রেমীদের জন্য realme নতুন উপহার নিয়ে এসেছে। কোম্পানির পক্ষ থেকে ভারতের বাজারে realme P4 Lite 5G স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। 15 হাজার টাকার চেয়ে কম দামের এই ফোনে 7000mAh ব্যাটারি, MediaTek Dimensity 6300 প্রসেসর, 14GB RAM (6GB+8GB) এবং অ্যাডভান্স realme UI 7.0 রয়েছে।
ভারতে realme P4 Lite 5G ফোনটির 4GB RAM ও 64GB Storage সহ বেস মডেল 12,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে এই ফোনের 4GB+128GB ভেরিয়েন্টের দাম 13,999 টাকা এবং 6GB + 128GB টপ মডেলের দাম 15,999 টাকা রাখা হয়েছে। আগামী 25 মার্চ থেকে শপিং সাইট ফ্লিপকার্ট এবং রিটেইল স্টোরের মাধ্যমে এই ফোনটি Mosaic Green ও Mosaic Blue কালার অপশনে সেল করা হবে। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দামে ইউজারদের 1000 টাকা ছাড় এবং 500 টাকা ব্যাঙ্ক অফার দেওয়া হবে।
realme P4 Lite 5G ফোনটির ব্যাটারি এই ফোনটির অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 19 ঘন্টা, 35 মিনিট ইউটিউব ভিডিও স্ট্রিমিং করা যাবে। এই ফোনে 6 বছর ব্যাটারি হেল্থ বজায় থাকবে। এই ফোনে বাইপাস চার্জিং ফিচার যোগ করা হয়েছে, ফলে হেভি প্রসেসিং ও গেমিঙের সময় ব্যাটারির বদলে সরাসরি মাদারবোর্ডে পাওয়ার যায়।
প্রসেসিঙের জন্য এই ফোনে 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর রয়েছে। এই প্রসেসর দুই বছর পুরনো, তবে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 5300mm2 Airflow VC Cooling সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোনে 8GB Virtual RAM টেকনোলজি যোগ করা হয়েছে, ফলে এতে মোট 14GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে।
realme P4 Lite 5G ফোনে 6.8 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, অর্থাৎ এই সস্তা ফোনেও স্মুথ অ্যানিমেশন এবং গ্ৰাফিক্স রেসপন্স পাওয়া যাবে। এর সঙ্গে এই স্ক্রিনে 900nits ব্রাইটনেস এবং 180Hz টাচ স্যাম্পেলিং রেট দিতে সক্ষম। এই Smart Touch 2.0 ফ্লিকার ফ্রি স্ক্রিন চোখের ক্ষতি হওয়া থেকে রক্ষা করে।
ফটোগ্রাফির জন্য realme P4 Lite 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে 13MP প্রাইমারি OIS সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স যোগ করা হয়েছে একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
realme P4 Lite 5G ফোনটিকে জলের ছিটা ও ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনে রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে, ফলে এই ফোনটির সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে। realme P4 Lite 5G ফোনটি Android 16 বেসড realme UI 7.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। জানিয়ে রাখি এই ফোনে 4 বছর পর্যন্ত ল্যাগ ফ্রি এক্সপেরিয়েন্স উপভোগ করা যাবে। এছাড়াও এই ফোনে 2 জেনারেশন ওএস আপডেট এবং 3 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।











