লঞ্চ হল Huawei Mate 80 Pro Max Wind Edition, রয়েছে ইনবিল্ট কুলিং ফ্যান, 6000mAh ব্যাটারি এবং 100W চার্জিং ফিচার

Huawei তাদের ফ্ল্যাগশিপ সিরিজের নতুন এবং স্পেশাল এডিশন লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে স্মার্টফোনটি Huawei Mate 80 Pro Max Wind Edition নামে চীনের বাজারে পেশ করা হয়েছে। এই স্মার্টফোনটি সিরিজের ভ্যানিলা মডেল Huawei Mate 80 Pro Max ফোনের থেকে আলাদা ডিজাইন এবং অ্যাক্টিভ কুলিং সেটআপে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি গেমিং প্রেমী এবং হাই-পারফরমেন্স পছন্দ করেন, এমন ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Huawei Mate 80 Pro Max Wind Edition স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

Huawei Mate 80 Pro Max Wind Edition স্মার্টফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল এর ইনবিল্ট কুলিং ফ্যান, এটি দীর্ঘক্ষণ পর্যন্ত গেমিং সেশন এবং লাইভ স্ট্রিমিংয়ের সময় ফোনটিকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটিতে বায়োমিমেটিক উইং-শেপড টার্বোফ্যান দেওয়া হয়েছে, এর ফলে আরও উন্নত থার্মাল পারফরমেন্স পাওয়া যাবে। এছাড়া এই ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, অন্যদিকে ভ্যানিলা মডেলে কোয়াড ক্যামেরা রয়েছে।

Huawei Mate 80 Pro Max Wind Edition স্মার্টফোনটিতে 6.9 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন Full-HD+ রেজোলিউশন, 120Hz অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট এবং 8,000 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও স্মার্টফোনটিতে 1,440Hz PWM ডিমিং এবং 300Hz টাচ স্যাম্পলিং রেট রয়েছে, ফলে স্ক্রলিং ও গেমিং চলাকালীন স্মুথ এবং চোখের জন্য আরামদায়ক অভিজ্ঞতা উপভোগ করা যায়। এই ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য এতে সেকেন্ড জেনারেশন Kunlun Glass যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য Huawei Mate 80 Pro Max Wind Edition স্মার্টফোনটিতে Kirin 9030 Pro চিপসেট দেওয়া হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটি 16GB RAM এবং 512GB বা 1TB স্টোরেজ অপশন সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটিতে Huawei এর HyperSpace Memory ফিচার রয়েছে, এর ফলে 20GB পর্যন্ত ভার্চুয়াল RAM বাড়ানো যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী স্মার্টফোনটিতে 90fps গেমিং এবং রে ট্রেসিং (Ray Tracing) সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য Huawei Mate 80 Pro Max Wind Edition স্মার্টফোনটিতে ভেরিয়েবল f/1.4–f/4.0 অ্যাপার্চারযুক্ত এবং OIS সাপোর্টেড 50MP RYYB প্রাইমারি সেন্সর, 40MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং OIS ফিচার সহ 50MP ম্যাক্রো টেলিফটো লেন্স রয়েছে। একইভাবে সেলফির জন্য এতে 13MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 3D ডেপথ সেন্সর যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Huawei Mate 80 Pro Max Wind Edition স্মার্টফোনটিতে 6,000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 80W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়া এতে 18W রিভার্স ওয়্যার্ড চার্জিং ফিচার সাপোর্ট করে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য স্মার্টফোনটিতে IP68 + IP69 রেটিং রয়েছে।

কানেক্টিভিটির জন্য Huawei Mate 80 Pro Max Wind Edition স্মার্টফোনটিতে Wi-Fi, Bluetooth 6, GPS, NavIC, NFC এবং USB Type-C এর মতো ফিচার দেওয়া হয়েছে। একইসঙ্গে সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 3D ফেস রেকগনেশন সাপোর্ট করে।

Huawei Mate 80 Pro Max Wind Edition স্মার্টফোনটির 16GB + 512GB ভেরিয়েন্টের দাম CNY 8,499 অর্থাৎ প্রায় 1,15,300 টাকা এবং 16GB + 1TB ভেরিয়েন্টের দাম CNY 9,499 অর্থাৎ প্রায় 1,28,100 টাকা রাখা হয়েছে। এই স্মার্টফোনটি Polar Night Black এবং Polar Day Gold কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

যারা গেমিং, হিট ম্যানেজমেন্ট এবং প্রিমিয়াম ফিচার সহ অ্যাডভান্স এক্সপিরিয়েন্স চাইছেন, তাদের কাছে Huawei Mate 80 Pro Max Wind Edition এর নতুন Wind Edition স্মার্টফোনটি আকর্ষণীয় অপশন হতে পারে। চীনের ইউজাররা এই স্মার্টফোনটি কিনতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here