Tecno তাদের স্পার্ক সিরিজের অধীনে নতুন Tecno Spark 50 5G স্মার্টফোনের লঞ্চ ডেট ঘোষণা করেছে। কোম্পানির পক্ষ থেকে Amazon India এর মাধ্যমে স্মার্টফোনটির মাইক্রো সাইট লাইভ করে দেওয়া হয়েছে। এই মাইক্রোসাইটের মাধ্যমে ফোনটি “Power Ka Tashan” ট্যাগলাইন সহ টিজ করা হচ্ছে। আগামীকাল অর্থাৎ 27 মার্চ দুপুর 12টার সময়ে ভারতের বাজারে ফোনটি পেশ করা হবে। অন্যদিকে লঞ্চের আগেই ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। দুর্দান্ত ফিচার সহ ফোনটি 5G সেগমেন্টে অসাধারণ বিকল্প হয়ে উঠবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Tecno Spark 50 5G স্মার্টফোনের লিক স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
আমাজন মাইক্রোসাইট অনুযায়ী ব্যাটারি ও চার্জিঙের জন্য Tecno Spark 50 5G স্মার্টফোনটিতে 45W সুপার চার্জিং সাপোর্টেড 6500mAh এর বড় ব্যাটারি দেওয়া হবে। এই কম্বিনেশনের মাধ্যমে দীর্ঘমেয়াদী ব্যাকআপের পাশাপাশি দ্রুত চার্জিং উপভোগ করা যাবে। ফলে এই প্রাইস রেঞ্জে ইউজারদের কাছে অসাধারণ অপশন হতে পারে।
কোম্পানির পক্ষ থেকে একটি নতুন ডিজাইন সহ ফোনটি লঞ্চ করা হবে। ব্র্যান্ড তাদের Tecno Spark 50 5G ফোনটি “Design Ka Tashan” ট্যাগলাইন এবং এয়ারোস্পেস-গ্রেড 6-সিরিজ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি ক্যামেরা ডিজাইন সহ প্রকাশ্যে এনেছে। এছাড়া এই ফোনটি MIL-STD 810H সার্টিফিকেশন সহ পেশ করা হবে। অর্থাৎ এটি প্রায় 1.5 মিটার উঁচু থেকে পড়ে গেলেও সুরক্ষিত থাকবে। এই ফোনটি Fantasy Purple, Mint Green, Ink Black এবং Champagne Gold কালার অপশনগুলি সহ লঞ্চ করা হবে।
দুর্দান্ত কানেক্টিভিটি ও নেটওয়ার্ক এক্সপিরিয়েন্সর জন্য Tecno Spark 50 5G ফোনটিতে UPS 3.0 সিগন্যাল-বুস্টিং ফিচার দেওয়া হবে, এর ফলে দুর্বল নেটওয়ার্ক এলাকাতে 2 গুণ স্পীডে পেমেন্ট করা যাবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে ফোনটিতে 4×4 MIMO সাপোর্ট করবে, ফলে 82% পর্যন্ত ডাউনলোড স্পীড বেড়ে যাবে। এছাড়া সবচেয়ে বড় বিশেষত্ব হল এতে “No Network Communication” ফিচার থাকবে, এর ফলে নেটওয়ার্ক ছাড়াও কমিউনিকেশন বজায় রাখা যাবে।
Tecno Spark 50 5G ফোনটিতে “Intelligence Ka Tashan” সাপোর্টেড Ella AI ফিচার রয়েছে। এটি ইউজারদের লোকাল ল্যাগুয়েজের ক্ষেত্রে ইন্তাররেক্ট, ট্রান্সলেট এবং কমিউনিকেশন করতে সাহায্য করবে।
লিক এবং সার্টিফিকেশন অনুযায়ী Tecno Spark 50 5G ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হবে। এই ফোনটি Android 16 এবং HiOS 16 সহ কাজ করতে পারে। একইসঙ্গে ফোনটিতে 12GB পর্যন্ত RAM থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ফোনটি 4GB+128GB, 6GB+128GB এবং 8GB+256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হবে।
যারা বড় ব্যাটারি, ফাস্ট চার্জিং মজবুত বিল্ড এবং AI ফিচার সহ এন্ট্রি লেভেল 5G স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Tecno Spark 50 5G ফোনটি দারুণ অপশন হতে পারে। অন্যদিকে যেসব ইউজাররা কম দামে নতুন স্মার্টফোন কিনতে চাইছেন, সেইসব ইউজাররা আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। আমরা লঞ্চের দিন এই ফোনের অফিসিয়াল স্পেসিফিকেশন পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।











