Realme তাদের বাজেট স্মার্টফোন সিরিজের ফোনের দামের পরিবর্তন করেছে। একদিকে যেমন কোম্পানির realme 15T ও 15x ফোনের দাম বাড়ানো হয়েছে, তেমনই Realme C71 4G, Realme C85 5G ও Realme C83 5G ফোনগুলিরও প্রাইস হাইক করা হয়েছে। ফোনগুলির নতুন দাম গত 24 মার্চ, 2026 থেকে কার্যকর হয়ে গেছে। এই সস্তা ফোনগুলির মূল্যবৃদ্ধির ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে এন্ট্রি লেভেল এবং বাজেট সেগমেন্ট ইউজারদের ওপর।
প্রাইস হাইকের ফলে Realme C71 4G ফোনটির 4GB+64GB মডেল 9,999 টাকা দামে সেল করা হবে। এই ফোনটির দাম আগে 8,999 টাকা ছিল। অর্থাৎ এই ফোনটির দাম 1,000 টাকা বেড়েছে। একইভাবে Realme C85 5G ফোনটির 4GB+128GB ভেরিয়েন্টের দাম 18,999 টাকা এবং 6GB+128GB মডেলের দাম 20,999 টাকা হয়ে গেছে। অর্থাৎ এই ফোনটির দুটি মডেলের দামও 1,000 টাকা বাড়ানো হয়েছে।
কোম্পানির Realme C83 5G ফোনটির 4GB+128GB মডেল 14,499 টাকা থেকে বাড়িয়ে 14,999 টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই ফোনটি কেনার জন্য ইউজারদের 500 টাকা বেশি খরচ হবে। মেমরি, চিপসেট এবং স্মার্টফোন ইকোসিস্টেমের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধিকে এই প্রাইস হাইকের মূল কারণ হিসাবে দায়ী করা হচ্ছে।
যারা কম বাজেটে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছিলেন তাদের ওপর এই মূল্যবৃদ্ধির প্রভাব সবচেয়ে বেশি পড়বে। কোম্পানির C-সিরিজের ফোনগুলি মূলত কম দামে ও বেসিক ফিচার সহ স্মার্টফোনের জন্য বেশ সুপরিচিত। তাই এই ফোনগুলির মূল্যবৃদ্ধি ইউজারদের বড়সড় ধাক্কা দিতে পারে।
কোম্পানির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে প্রোডাক্টের ভালো কোয়ালিটি এবং পারফরমেন্স বজায় রাখার জন্য এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। আগামী দিনে গ্ৰাহকদের মধ্যে নতুন দামে এই ফোনগুলি কতটা জনপ্রিয় হবে, সেটাই এখন দেখার বিষয়।
Realme C85 5G ফোনটিতে 6.8-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 1200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশনের পাশাপাশি এই ফোনে IP69 Pro রেটিং রয়েছে, যা ফোনটিকে 35 রকম তরল পদার্থ থেকে সুরক্ষিত রাখতে সক্ষম।
Realme C85 5G ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এতে 6 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী মাত্র 1% ব্যাটারিতেও এই ফোনে 9 ঘন্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে 6.5W রিভার্স চার্জিং ফিচার রয়েছে।
ফটোগ্রাফির জন্য realme C85 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony IMX852 সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।











