Xiaomi-Realme-কে বাজিমাত করার জন্য Motorola কোম্পানি নিয়ে আসতে চলেছে 10,000 টাকার কম দামের সস্তা এবং।দুর্দান্ত স্মার্টফোন

Motorola অফিশিয়ালি নিশ্চিত করে দিয়েছে, যে তারা ভারতে নিজের নতুন এন্ট্রি লেভেলের স্মার্টফোন Motorola Moto E32s লঞ্চ করতে চলেছে। মোটোরোলা এই ফোনটিকে আগামী 2 জুন ভারতে লঞ্চ করতে চলেছে। আসন্ন Motorola Moto E32s স্মার্টফোন‌টিকে অনলাইন শপিং প্ল‍্যাটফর্ম Flipkart-এ লিস্টেড করে দেওয়া হয়েছে। এর সাথেই মোটোরোলা কোম্পানি এই ফোনটি‌র দাম আগেই ঘোষণা করে দিয়েছে। Flipkart এবং Reliance Digital-এর লিস্টিঙের মাধ্যমে Motorola Moto E32s ফোনের প্রায় বেশিরভাগ তথ‍্য‌ই জানা গেছে। এই আর্টিকেলে মোটোরোলা‌র এই স্মার্টফোনের সম্পর্কে তথ্য জানানো হবে।

Motorola Moto E32s-এর দাম

Flipkart-এর লিস্টিং থেকে জানা গেছে, যে Motorola Moto E32s স্মার্টফোনের প্রারম্ভিক দাম 9,299 টাকা। মোটোরোলা‌র এই স্মার্টফোন‌টিকে ফ্লিপকার্ট সহ JioMart এবং Reliance Digital থেকেও কেনা যাবে।

Motorola Moto E32s-এর স্পেসিফিকেশন

Motorola Moto E32s স্মার্টফোনের স্পেসিফিকেশনের কথা বলা হলে, এই ফোনে 6.5-ইঞ্চির HD+ MaxVision ডিসপ্লে দেওয়া যেতে পারে। এই ডিসপ্লেটির আসপেক্ট রেশিও 20:9 এবং রিফ্রেশরেট 90Hz হতে পারে। Motorola Moto E32s স্মার্টফোনে অক্টাকোর MediaTek Helio G37 প্রসেসর দেওয়া যেতে পারে। এর সাথেই মোটোরোলা‌র এই ফোনটিকে 3GB/ 4GB র‍্যাম সহ 32GB/ 64GB স্টোরেজ অপশনের সাথে পেশ করা যেতে পারে। মোটোরোলা‌র এই ফোনটি Android 12 আধারিত MyUX স্কিনে রান করে স্টক অ্যান্ড্রয়েডের অভিজ্ঞতা প্রদান করতে পারে।

ক‍্যামেরা সেন্সরের কথা বলা হলে, এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া যেতে পারে। মোটোরোলা‌র এই ফোনে 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা দেওয়া যেতে পারে। এর সাথেই ফোনে 2 মেগাপিক্সেলের ডেপ্থ ক‍্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো ক‍্যামেরা দেওয়া যেতে পারে। মোটোরোলা‌র এই ফোনটি 8 মেগাপিক্সেলের সেল্ফি ক‍্যামেরা সাপোর্ট করতে পারে। এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার দেওয়া যেতে পারে। এর সাথেই ফোনে IPS LCD ডিসপ্লে প‍্যানেল দেওয়া যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here