অবশেষে দীর্ঘ সমালোচনার পর আইকু তাদের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে চীনের বাজারে iQOO Z11 5G পেশ করা হয়েছে। এই ফোনে 9020mAh ব্যাটারি রয়েছে, আজ পর্যন্ত কোনো আইকু ফোনে এত বড় ব্যাটারি ব্যাবহার করা হয়নি। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই ফোনটি 30 হাজার টাকার চেয়েও কম দামে লঞ্চ করা হয়েছে। এই পোস্টে iQOO Z11 5G ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
iQOO Z11 5G ফোনে 9020mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই আল্ট্রা থিন ব্লু ওসিয়ান ব্যাটারি দীর্ঘ দিন পর্যন্ত হেল্থ বজায় রাখতে সক্ষম। জানিয়ে রাখি ভারতের বাজারে উপস্থিত কোম্পানির এই সিরিজের iQOO Z11x 5G ফোনে 7,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ফোনটি আমাদের টেস্টিঙে 19 ঘন্টা 59 মিনিট PCMark ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর পেয়েছে।

অর্থাৎ iQOO Z11 5G ফোনে 22 থেকে 24 ঘন্টা পিসিমার্ক ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর পাবে বলে মনে করা হচ্ছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে রিভার্স চার্জিং ফিচার রয়েছে, ফলে এই ফোনটির সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে।
iQOO Z11 5G ফোনটি Android 16 বেসড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 8500 চিপসেট দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.2GHz থেকে 3.4GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali-G720 MC8 GPU যোগ করা হয়েছে।
iQOO Z11 5G ফোনে 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K ডিসপ্লে রয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্ক্রিন 2160Hz PWM ডিমিং, 2000nits ব্রাইটনেস এবং 449PPI আউটপুট দিতে সক্ষম। কোম্পানির পক্ষ থেকে এই ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য iQOO Z11 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.79 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP বোকে লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.45 অ্যাপার্চারযুক্ত 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
গেমিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য iQOO Z11 5G ফোনে 7K Ice Dome VC liquid কুলিং সিস্টেম রয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Wi-Fi 6, Bluetooth 5.4, NFC ও OTG ফিচার যোগ করা হয়েছে।
চীনের বাজারে iQOO Z11 5G ফোনটি 8GB RAM, 12GB RAM ও 16GB RAM সহ লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটি 256GB ও 512GB স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে। এই ফোনটির 8GB+256GB বেস মডেল 1999 ইউয়ান অর্থাৎ প্রায় 27 হাজার টাকা দামে পেশ করা হয়েছে। ফোনটির 16GB+512GB টপ মডেলের দাম রাখা হয়েছে 3199 ইউয়ান অর্থাৎ প্রায় 43 হাজার টাকা।











