কনফার্ম হল Redmi Note 15 5G Special Edition স্মার্টফোনের লঞ্চ ডেট, মাইক্রো সাইটের মাধ্যমে প্রকাশ্যে এল ডিটেইলস

ভারতের বাজারে রেডমি তাদের একটি নোট সিরিজের স্মার্টফোন নতুনরূপে লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে শীঘ্রই ভারতে Redmi Note 15 5G Special Edition ফোনটি লঞ্চ করা হবে। আগামী 2 এপ্রিল আপকামিং ফোনটি পেশ করা হবে। এই নতুন স্পেশাল এডিশন ফোনটি ডিজাইন এবং লুকের দিক দিয়ে স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টের তুলনায় অনেকটাই আলাদা হবে এবং এতে প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi Note 15 5G Special Edition ফোনটির লিক ডিটেইলস সম্পর্কে।

ফ্লিপকার্টের মাইক্রোসাইটের মাধ্যমে আগেই Redmi Note 15 5G Special Edition ফোনের ডিজাইন দেখা গেছে। টিজারের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি রেড কালার অপশন এবং ভেগান লেদার ফিনিশ সহ লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি “Faster. Bolder. Simply Better” ট্যাগলাইন সহ টিজ করা হচ্ছে। তাই আপকামিং ফোনটিতে অসাধারণ স্টাইল এবং পারফরমেন্স পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

Redmi Note 15 5G Special Edition ফোনটি অনেকটাই চীনে লঞ্চ হওয়া Cherry Red ভেরিয়েন্টের মতো হতে পারে। এতে রেড ব্যাক প্যানেল সহ গোল্ডেন অ্যাক্সেস দেওয়া হয়েছে। তাই ভারতীয় মডেলেও একই ধরনের প্রিমিয়াম লুক পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ফলে এটি অন্যান্য মডেলের তুলনায় আলাদা দেখাবে। তবে আপকামিং ফোনের স্পেসিফিকেশন আগের মডেলের মতো রয়েছে। আগে থেকেই ফোনটি Black, Glacier Blue এবং Mist Purple কালার অপশনে সেল করা হয়।

Redmi Note 15 5G ফোনটিতে 6.77 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 3200 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য ফোনটিতে Qualcomm Snapdragon 6 Gen 3 প্রসেসর রয়েছে। একইসঙ্গে এতে 8GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ অপশন দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Redmi Note 15 5G ফোনটিতে 108MP প্রাইমারি ক্যামেরা (OIS সহ) এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। তবে সেলফির জন্য ফোনটিতে 20MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5520mAh ব্যাটারি রয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং এবং 18W রিভার্স চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

Redmi Note 15 5G ফোনটি Android 15 বেস্ড HyperOS 2 সহ কাজ করতে সক্ষম। এতে IP66 রেটিং, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IR ব্লাস্টারের মতো ফিচার রয়েছে।

Redmi Note 15 5G Special Edition স্মার্টফোনের দাম এবং এর সম্পূর্ণ ডিটেইলস লঞ্চের দিন জানা যাবে। যারা শক্তিশালী স্পেসিফিকেশন সহ স্মার্টফোন চাইছেন, তাদের জন্য এটি একটি দারুণ অপশন হতে পারে। 2 এপ্রিল লঞ্চের দিন আমরা এই ফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here