Tecno ভারতের বাজারে তাদের নতুন বাজেট 5G স্মার্টফোন Tecno Spark 50 5G লঞ্চ করেছে। এই ফোনে বড় ব্যাটারি, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে এবং লেটেস্ট কানেক্টিভিটি ফিচার দেওয়া হয়েছে, যা বাজেট সেগমেন্টে একটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
ভারতে TECNO SPARK 50 5G ফোনটির 4GB + 128GB মডেল 16,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং 6GB + 128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 18,999 টাকা। আগামী 3 এপ্রিল থেকে অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে। এই ফোনটির দামে নো কস্ট EMI অপশনও পাওয়া যাবে।
Tecno Spark 50 5G ফোনটির থিকনেস 8.18mm এবং ওজন 210 গ্ৰাম। এই ফোনটি Ink Black, Champagne Gold, Fantasy Purple এবং Mint Green কালার অপশনে পেশ করা হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং যোগ করা হয়েছে।
Tecno Spark 50 5G ফোনে 720×1576 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির HD+ IPS ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে, এর ফলে সুন্দর স্ক্রলিং ও গেমিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এই ডিসপ্লে 560nits পীক ব্রাইটনেস দিতে সক্ষম, যা আউটডোর ইউজের ক্ষেত্রে যথাযথ রেজাল্ট দিতে পারে।
প্রসেসিঙের জন্য Tecno Spark 50 5G ফোনে MediaTek Dimensity 6400 প্রসেসর দেওয়া হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.5GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এতে Mali G57 GPU যোগ করা হয়েছে। এই ফোনে LPDDR4x RAM এবং UFS 2.2 স্টোরেজ টেকনোলজি রয়েছে। এই ফোনে 12GB (4GB + 8GB ভার্চুয়াল) এবং 18GB (6GB + 12GB ভার্চুয়াল) RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এতে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, যা মেমরি কার্ড ব্যাবহার করে 2TB পর্যন্ত বাড়ানো যাবে।
Tecno Spark 50 5G ফোনে ফটোগ্রাফির জন্য অটো ফোকাস ফিচার সহ f/1.85 অ্যাপার্চারযুক্ত 50MP রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
Tecno Spark 50 5G ফোনটির 6500mAh ব্যাটারি এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব। এই ব্যাটারি দীর্ঘ সময় পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
কানেক্টিভিটি ফিচার হিসাবে Tecno Spark 50 5G ফোনে 5G, 4G LTE, Wi-Fi, Bluetooth 5.4, GPS, OTG এবং 3.5mm অডিও জ্যাক যোগ করা হয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়াও এই ফোনে অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ই-কম্পাস, সফট জায়রো এবং ইনফ্রারেড সেন্সর দেওয়া হয়েছে।

যেসব ইউজাররা কম বাজেটে দীর্ঘ ব্যাটারি লাইফ সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন মূলত তাদের জন্য Tecno Spark 50 5G ফোনটি লঞ্চ করা হয়েছে। স্টুডেন্ট, অনলাইন ক্লাস করা ইউজার, যারা ভিডিও দেখেন ও হালকা গেমিং করেন তাদের জন্য এই ফোনটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে। এই ফোনটি Xiaomi, Realme ও Samsung ব্র্যান্ডের বাজেট 5G ফোনগুলির সামনে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
যারা বড় ব্যাটারি, বড় ডিসপ্লে এবং স্মুথ এক্সপেরিয়েন্স সহ স্মার্টফোন খুঁজছেন তাঁরা Tecno Spark 50 5G ফোনটি কিনতে পারেন। তবে যাদের শার্প ডিসপ্লে এবং ক্যামেরা পছন্দ তাদের অন্য ডিভাইস দেখা উচিৎ।










