Vodafone Idea এর পক্ষ থেকে ট্যারিফ বাড়ানোর পরে গ্রাহকদের নিজের আকৃষ্ট করার জন্য চেষ্টা করা হচ্ছে। ভিআই (ভোডাফোন আইডিয়া) নিজের গ্রাহদের Free ডোরস্টেপ ডেলিভারি সহ প্রিমিয়াম/ফ্যান্সি/কাস্টমাইজড নাম্বারের সিরিজ পছন্দ করার অপশন দিচ্ছে। গ্রাহকরা এই সুবিধার মাধ্যমে নিজের পছন্দ অনুযায়ী মোবাইল নাম্বার বেছে নেওয়ার পরে সেই নাম্বারটিকে সরাসরি নিজের বাড়িতে ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবে।
Vi VIP/premium mobile number
এই সুবিধার মাধ্যমে ভোডাফোন আইডিয়ার গ্রাহকরা নিজের কোনো লাকি নাম্বার, নিজের জন্মদিন অথবা নিজের অ্যানিভার্সারির মতো কোনো নাম্বার পছন্দ করতে পারবে। অর্থাৎ গ্রাহকরা নিজের পছন্দ অনুযায়ী নাম্বার পছন্দ করতে পারবে। এই সুবিধাটি প্রিপেইড এবং পোস্টপেইড উভয় গ্রাহকদের জন্যেই আর এই সুবিধাটি হায়দ্রাবাদ, পুনে, মুম্বাই, কোলকাতা, বেঙ্গালুরু সহ অন্যান্য প্রসিদ্ধ শহরে শুরু হয়ে গেছে। আসুন দেখে নেওয়া যাক কিভাবে নিজের পছন্দের ভিআইপি/প্রিমিয়াম মোবাইল নাম্বার পাওয়া যাবে।
How to choose Vi VIP/premium mobile number
- সর্বপ্রথম আপনাকে Vi (https://www.myvi.in/new-connection/choose-your-fancy-mobile-numbers-online) এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এরপরে প্রিপেইড কানেকশন নাকি পোস্টপেইড কানেকশন, কোনটি নেবেন সেটি সিলেক্ট করুন।
- এরপরে আপনার থেকে কিছু বেসিক তথ্য চেয়ে নেওয়া হবে।
- এরপরে নিজের ভিআইপি মোবাইল নাম্বারটি বেছে নিন।
- লিস্টে আপনার পছন্দের নাম্বারটি না থাকলে আপনার জন্মদিন, অ্যানিভার্সারি অথবা লাকি নাম্বার সম্পর্কিত নাম্বার লিখুন, এরপরে লিস্ট দেখতে পাবেন।
- নিজের নাম এবং ঠিকানা লিখে অর্ডার প্লেস করে দিন।
- আপনার মোবাইল নাম্বারে একটি OTP আসবে, যেটি দেওয়ার পরে পেমেন্ট করতে হবে।
- কিছুদিনের মধ্যেই কোনো এডিশনাল চার্জ ছাড়াই SIM Card আপনার বাড়িতে চলে আসবে।
ভিআইপি/প্রিমিয়াম নাম্বার দিল্লি, পুনে, মুম্বাই, হায়দ্রাবাদ, কোলকাতা, আহমেদাবাদ, বেঙ্গালুর, সুরাট এবং জয়পুরে উপলব্ধ। যদি আপনার পছন্দের নাম্বারটি উপলব্ধ না হয়, তাহলছ ভিআই আপনাকে প্রিমিয়াম/ফ্যান্সি নাম্বারের পরামর্শ দেবে। টেলিকম দিগ্গজ ভিআই কোম্পানি আশা করছে যে এই সুবিধা প্রদান করার ফলে ইউজাররা তাদের নেটওয়ার্কের প্রতি আকৃষ্ট হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










