মাত্র 7,999 টাকা দামে লঞ্চ হল Lava Bold N2 Pro, রয়েছে 8GB পর্যন্ত RAM, 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি

ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড Lava আজ দেশের বাজারে তাদের নতুন বাজেট স্মার্টফোন Lava Bold N2 Pro লঞ্চ করেছে। যেসব ইউজাররা কম দামে নতুন স্মার্টফোন খুঁজছেন বা প্রথম স্মার্টফোন ব্যাবহার করতে চলেছেন, এই ফোনটি তাদের জন্য আদর্শ। এই লো বাজেট ফোনে বড় ডিসপ্লে, 5000mAh ব্যাটারি এবং 8GB পর্যন্ত RAM রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

ভারতের বাজারে Lava Bold N2 Pro ফোনটি 4GB RAM এবং 128GB স্টোরেজ সহ সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 7,999 টাকা। এই ফোনটি Eclipse Grey ও Aurora Gold কালার অপশনে পেশ করা হয়েছে এবং আগামী 6 এপ্রিল, 2026 থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে।

Lava Bold N2 Pro ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.75-ইঞ্চির HD+ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই প্রাইস রেঞ্জে 120Hz ডিসপ্লে ফোনটিকে উল্লেখযোগ্য করে তোলে। এর ফলে ইউজাররা স্মুথ স্ক্রলিং এবং সুন্দর ভিউয়িং এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন। ফোনটির ডিজাইন যথেষ্ট সিম্পল, তবে মডার্ন, যা ইউজারদের আকৃষ্ট করবে।

প্রসেসিঙের জন্য Lava Bold N2 Pro ফোনে UNISOC T7250 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে, যা দৈনন্দিন কাজ সামলাতে সক্ষম। এই ফোনে কলিং, সোশ্যাল মিডিয়া এবং লাইট মাল্টি টাস্কিং করা যাবে। এই ফোনে 4GB RAM এর সঙ্গে 4GB Virtual RAM রয়েছে, ফলে এই ফোনে মোট 8GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এই ফোনটিতে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, যা এই প্রাইস রেঞ্জে দারুণ প্রশংসনীয়।

Lava Bold N2 Pro ফোনে ফটোগ্রাফির জন্য 50MP AI রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে, এর সাহায্যে ডিটেইলড ও ক্লিয়ার ছবি ক্যাপচার করা যাবে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Lava Bold N2 Pro ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা গোটা দিন ব্যাক‌আপ দিতে সক্ষম। এই ফোনে USB Type-C পোর্ট যোগ করা হয়েছে এবং এই ফোনটির ব্যাটারি 18W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। জলের ছিটা ও ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য এই ফোনে IP54 রেটিং রয়েছে। এই ফোনটি 4G+4G ডুয়েল সিম সাপোর্ট করে।

Lava Bold N2 Pro ফোনে ক্লিন এক্সপেরিয়েন্স সহ 1 OS আপডেট এবং 2 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এই ফোনে অটো কল রেকর্ডিং, আননোন কল হ্যান্ডেলিং এবং কনফারেন্স কলিঙের মতো ফিচার দেওয়া হয়েছে, যা দৈনন্দিন ব্যাবহার আর‌ও সহজ করে তোলে। সবচেয়ে বড় কথা কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির সঙ্গে ইউজারদের বাড়িতেই Free Service এর সুবিধা দেওয়া হচ্ছে, এর ফলে আফটার-সেল সার্ভিসের জন্য সার্ভিস সেন্টারে যেতে হবে না।

Lava Bold N2 Pro ফোনটি কম দামে এন্ট্রি-লেভেল ইউজারদের জন্য একটি সুন্দর অপশন। যারা একটি নতুন সস্তা স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা এই ফোনটি কিনতে পারেন। এই ফোনটির বিকল্প হিসাবে realme P4 Lite 4G, Samsung Galaxy M07 4G এবং Infinix Smart 10 ফোনগুলিও যথেষ্ট উল্লেখযোগ্য।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here