ক্ষতিগ্রস্ত JioPhone এর ব‍্যাটারী, তদন্তে নেমেছে কোম্পানি

কয়েক দিন আগে পেশ করা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) এর রিপোর্ট অনুযায়ী Reliance Jio এখন দেশের এক নাম্বার সার্ভিস প্রোভাইডার কোম্পানিতে পরিণত হয়েছে। কোম্পানি মাত্র তিন বছরেরও কম সময়ে এই রেকর্ড গড়ে দেখিয়েছে। তবে এর জন্য কোম্পানির ফিচার ফোন জিওফোন অনেকাংশে দায়ী। এই ফোনটির দৌলতে কোম্পানি ফিচার ফোন সেগমেন্টেও প্রথম স্থান দখল করেছে। কিন্তু আজকের খবর জিওফোন ইউজারদের জন্য মোটেও আনন্দদায়ক নয়। কয়েক দিন আগে একটি জিওফোন ব্লাস্ট হয়ে যায় এবং আমরা এবিষয়ে কিছু এক্সক্লুসিভ খবর পেয়েছি। আমরা এই দুর্ঘটনার পর দুতরফাই কথা বলেছি। একদিকে যেমন ইউজারের থেকে সম্পূর্ণ ঘটনা জিজ্ঞাসা করি আবার তেমনই অন‍্যদিকে পুরো ঘটনা কোম্পানির নজরে নিয়ে আসি। কোম্পানিও যথেষ্ট দক্ষতার সঙ্গে তদন্ত শুরু করে এবং পারিপার্শ্বিক উত্তেজনা কমিয়ে আনে।

পাঁঁচটি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হলো Huawei Nova 5i Pro, 8 জিবি র‍্যামের সঙ্গে এতে আছে 4000 এম‌এএইচের ব‍্যাটারী

ঘটনাটি ঘটেছে উত্তরাখন্ডের হলদ্বানিতে। সেখানে বসবাসকারী অতুল কোঠারি নামক এক ইউজার তাঁর জিওফোন ব্লাস্ট হ‌ওয়ার খবর টুইটারে পোস্ট করে। এরপরই আমরা তাঁঁর সঙ্গে যোগাযোগ ক‍রি এবং সম্পূর্ণ ঘটনা জানতে পারি। তিনি জানান, “ফোনটি নিতান্ত সাধারণ ভাবেই রাখা ছিল সাধারণত যেভাবে রাখা থাকে। এমনকি সেই মুহূর্তে ফোনটি চার্জ‌ও করা হচ্ছিল না। হঠাৎ করেই তখন ফোনে আগুন ধরে যায়। কোম্পানির সঙ্গে যোগাযোগ করলে তারা বলে আমায় 50 শতাংশ দাম দিলে নতুন ফোন দেবে। আমি অস্বীকার করে চলে আসি।”

অতুলের সঙ্গে কথা বলার পর আমরা কোম্পানির সঙ্গে যোগাযোগ করে সব জানাই এবং কোম্পানির পক্ষ থেকে আমাদের তৎক্ষণাৎ তদন্ত শুরু করার আশ্বাস দেওয়া হয়। রিলায়েন্স রিটেইল চিফ এবিষয়ে বলেন, “অত‍্যন্ত দক্ষ কারিগর দ্বারা জিওফোন তৈরি করা হয় এবং আমরা ফোনের গুণগত মানের দিকে সবসময় সজাগ দৃষ্টি রাখি। ফোন প্রস্ততির সময় কোয়ালিটি কন্ট্রোলের জন্য একাধিক পদ্ধতির মধ্য দিয়ে ফোন পাঠানো হয়। তবুও এই ধরনের দুর্ঘটনা ঘটায় আমরা অবাক হয়েছি এবং আমাদের টীম ইতিমধ্যে এবিষয়ে কাজ করতে শুরু করেছে। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্তে পৌঁছনো যাবে এবং সেই হিসেবে পদক্ষেপ নেওয়া হবে।”

লঞ্চের আগেই চলে এলো Vivo Z5 এর ফুল ডিটেইলস, দেখে নিন রিয়েল ইমেজ ও স্পেসিফিকেশন

কোম্পানির কার্যাবলির পর ইউজারের সঙ্গে কথা বলায় তিনি বেশি কিছু বলেননি, শুধু জানিয়ে দিয়েছেন তিনি নতুন ফোন পেয়ে গেছেন। এমনকি তিনি তাঁর টুইট‌ও ডিলিট করে দিয়েছেন| সবচেয়ে বড়ো কথা কোম্পানি কোনো সিদ্ধান্তে পৌঁছনোর আগেই পরিস্থিতি সামলে নিয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here