8GB RAM এবং 5300mAh সহ লঞ্চ হল নতুন 5G স্মার্টফোন Honor Play 80, জেনে নিন ডিটেইলস

চাইনিজ টেক কোম্পানি অনার তাদের ‘Play’ সিরিজের পরিধি বিস্তার করে নতুন Honor Play 80 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি প্রথমে কোম্পানির হোম মার্কেট চীনে পেশ করা হয়েছে। এই লো বাজেট 5G ফোনে 8GB RAM, MediaTek Dimensity 6300 প্রসেসর এবং 5300mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই পোস্টে Honor Play 80 5G ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Honor Play 80 ফোনে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি এবং এটি 90Hz রিফ্রেশ রেট ও 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে। এই ডিসপ্লেতে eBook মোড এবং ব্রাইটনেস কন্ট্রোল করে আই কেয়ার ফিচার রয়েছে।

Honor Play 80 5G ফোনটি Android 15 বেসড MagicOS 9.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 6300 চিপসেট দেওয়া হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.4GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে ARM G57 GPU যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Honor Play 80 5G ফোনের ব্যাক প্যানেলে f/2.2 অ্যাপার্চারযুক্ত 13MP রেয়ার ক্যামেরা রয়েছে, যা 10x ডিজিটাল জুম সাপোর্ট করে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির ক্যামেরা Portrait mode, slow motion ও time-lapse এর পাশাপাশি voice-activated ও AI ফটোগ্রাফি করতে সক্ষম।

Honor Play 80 5G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 5,300mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনে 4 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী Super Power Saving মোডে এই ফোনে মাত্র 10% ব্যাটারি লেভেলেও 65 ঘন্টা স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে এবং এত কম ব্যাটারি সত্ত্বেও 3.47 ঘন্টা কলিং টাইম উপভোগ করা যাবে।

Honor Play 80 5G ফোনে শক অ্যাডওয়্যার ড্রপ রেজিস্টেন্স বডি রয়েছে, ফলে ফোনটি উঁচু থেকে পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না। এই ফোনে 8GB Physical RAM এর পাশাপাশি 8GB Virtual RAM দেওয়া হয়েছে, অর্থাৎ এতে মোট 16GB পর্যন্ত RAM (8GB+8GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে।

চীনের বাজারে Honor Play 80 5G ফোনটি মোট চারটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেলে 4GB RAM এর সঙ্গে 128GB storage যোগ করা হয়েছে। ফোনটির 6GB RAM মডেলে 128GB ও 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এক‌ইভাবে ফোনটির টপ মডেলে 8GB RAM ও 256GB storage দেওয়া হয়েছে। চীনে এই সস্তা 5G ফোনটি blue hues এবং black কালার অপশনে সেল করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here