এপ্রিল মাসের শুরুতেই চাইনিজ টেক কোম্পানি অনার আরও সক্রিয় হয়ে উঠেছে। কোম্পানির পক্ষ থেকে চীনের বাজারে Honor Play 80, Play 80 Pro এবং Honor X80i 5G স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই তিনটি ফোন ছাড়াও কোম্পানি Honor X70 Refresh Edition স্মার্টফোন পেশ করেছে। এই ফোনটি গত বছর লঞ্চ করা Honor X70 ফোনটির নতুন ভার্সন। বড় ব্যাটারি সহ এই নতুন ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Honor X70 Refresh Edition ফোনে 2640 × 1200 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.79-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 3840Hz PWM ডিমিং এবং 6000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।
এই ফোনটি Android 16 বেসড MagicOS 10 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Honor X70 Refresh Edition ফোনে Qualcomm Snapdragon 6 Gen 4 চিপসেট রয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.3GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এতে Adreno 810 GPU দেওয়া হয়েছে।
Honor X70 Refresh Edition ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.88 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OIS সেন্সর এবং f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
এই ফোনের ব্যাটারি সেগমেন্টে ফোনটির অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব। পাওয়ার ব্যাকআপের জন্য Honor X70 Refresh Edition ফোনে 8300mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W SuperCharge ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনে 80W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট দেওয়া হয়েছে।
Honor X70 Refresh Edition ফোনটিকে জল ও ধূলোর পাশাপাশি বিভিন্ন ধরনের তরল পদার্থ থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP66 + IP68 + IP69 + IP69K রেটিং যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Wi-Fi 6 ও Bluetooth 5.3 সহ NFC ও Infrared সেন্সর রয়েছে।
কোম্পানির নতুন Honor X80i ফোনে MediaTek Dimensity 6500 Elite প্রসেসর এবং 12GB পর্যন্ত RAM দেওয়া হয়েছে। এই ফোনটির স্টার্টিং প্রাইস 1999 ইউয়ান অর্থাৎ প্রায় 26 হাজার টাকার কাছাকাছি রাখা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
Honor X80i ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 7,000mAh ব্যাটারি রয়েছে এবং এতে 6 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে। এই ফোনে 6.6-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট এবং 6500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এই ফোনে Wet Hand Touch ফিচার এবং IP66 রেটিং যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi এবং Bluetooth 6 সহ NFC ও OTG রয়েছে।












