7,999 টাকা দামে শুরু হল 8GB RAM এবং 50MP ক্যামেরা সহ Lava Bold N2 Pro স্মার্টফোনের সেল, ফ্লিপকার্ট অফারে পাওয়া যাবে আরও সস্তায়

31 মার্চ Lava তাদের বাজেট সেগমেন্টে নতুন Lava Bold N2 Pro স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হয়েছিল। অন্যদিকে 2026 সালের 6 এপ্রিল থেকে স্মার্টফোনটির সেল শুরু হয়েছে। এই স্মার্টফোনটি মূলত কম দামের নতুন স্মার্টফোন খুঁজছেন বা প্রথম স্মার্টফোন ব্যাবহার কথা ভাবছেন, এমন ইউজারদের জন্য Lava Bold N2 Pro স্মার্টফোনটি ভালো অপশন হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Lava Bold N2 Pro স্মার্টফোনের দাম, অফার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

ভারতের বাজারে Lava Bold N2 Pro স্মার্টফোনটি সিঙ্গেল ভেরিয়েন্ট 4GB RAM এবং 128GB স্টোরেজ অপশন 7,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে Flipkart Axis Bank ক্রেডিট কার্ডের মাধ্যমে স্মার্টফোনটি কিনলে 400 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। অফার সহ স্মার্টফোনটির দাম আরও কমে যাবে। এছাড়া EMI অপশনও দেওয়া হচ্ছে, ফলে ইউজাররা খুব সহজ কিস্তিতেই ফোনটি কিনতে পারবেন। এই স্মার্টফোনটি Eclipse Grey এবং Aurora Gold কালার অপশন সহ Flipkart এর মাধ্যমে সেল করা হচ্ছে।

Lava Bold N2 Pro ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.75-ইঞ্চির HD+ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই প্রাইস রেঞ্জে 120Hz ডিসপ্লে ফোনটিকে উল্লেখযোগ্য করে তোলে। এর ফলে ইউজাররা স্মুথ স্ক্রলিং এবং সুন্দর ভিউয়িং এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন। ফোনটির ডিজাইন যথেষ্ট সিম্পল, তবে মডার্ন, যা ইউজারদের আকৃষ্ট করবে।

প্রসেসিঙের জন্য Lava Bold N2 Pro ফোনে UNISOC T7250 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে, যা দৈনন্দিন কাজ সামলাতে সক্ষম। এই ফোনে কলিং, সোশ্যাল মিডিয়া এবং লাইট মাল্টি টাস্কিং করা যাবে। এই ফোনে 4GB RAM এর সঙ্গে 4GB Virtual RAM রয়েছে, ফলে এই ফোনে মোট 8GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এই ফোনটিতে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, যা এই প্রাইস রেঞ্জে দারুণ প্রশংসনীয়।

Lava Bold N2 Pro ফোনে ফটোগ্রাফির জন্য 50MP AI রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে, এর সাহায্যে ডিটেইলড ও ক্লিয়ার ছবি ক্যাপচার করা যাবে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Lava Bold N2 Pro ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা গোটা দিন ব্যাক‌আপ দিতে সক্ষম। এই ফোনে USB Type-C পোর্ট যোগ করা হয়েছে এবং এই ফোনটির ব্যাটারি 10W চার্জিং এবং 18W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। জলের ছিটা ও ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য এই ফোনে IP54 রেটিং রয়েছে।

Lava Bold N2 Pro ফোনে ক্লিন এক্সপেরিয়েন্স সহ 1 OS আপডেট এবং 2 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এই ফোনে অটো কল রেকর্ডিং, আননোন কল হ্যান্ডেলিং এবং কনফারেন্স কলিঙের মতো ফিচার দেওয়া হয়েছে, যা দৈনন্দিন ব্যাবহার আর‌ও সহজ করে তোলে। সবচেয়ে বড় কথা কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির সঙ্গে ইউজারদের বাড়িতেই Free Service এর সুবিধা দেওয়া হচ্ছে, এর ফলে আফটার-সেল সার্ভিসের জন্য সার্ভিস সেন্টারে যেতে হবে না।

যারা 8,000 টাকা বাজেট রেঞ্জে বড় ডিসপ্লে, দারুণ ক্যামেরা এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ সহ স্মার্টফোন খুঁজছেন, সেইসব এন্ট্রি-লেভেল ইউজারদের জন্য কম দামের Lava Bold N2 Pro ফোনটি একটি সুন্দর অপশন হবে। এই প্রাইস রেঞ্জে ফোনটি realme P4 Lite 4G, Samsung Galaxy M07 4G এবং Infinix Smart 10 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here