সম্প্রতি ভারতে vivo T5x 5G ফোনটি 18,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এবার কোম্পানি এই সিরিজের ‘প্রো’ মডেল লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। ব্র্যান্ডের পক্ষ থেকে vivo T5 Pro ফোনের ভারতীয় লঞ্চ সম্পর্কে কনফার্ম জানানো হয়েছে। ভিভো জানিয়েছে খুব তাড়াতাড়ি vivo T5 Pro ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। আপকামিং ফোনের টিজার জারি করে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে এটি 9020mAh ব্যাটারি সহ vivo 5G স্মার্টফোন হবে।
ভারতের বাজারে vivo T5 Pro ফোনটি লঞ্চ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে আগামী কয়েক দিনের মধ্যেই ভারতের বাজারে ফোনটি লঞ্চ করা হবে। শপিং সাইট ফ্লিপকার্টে vivo T5 Pro ফোনটির প্রোডাক্ট পেজ লাইভ হয়ে গেছে। ভিভো এর ফোনটিতে 9020mAh ব্যাটারি থাকবে এবং এতে 120fps gaming উপভোগ করা যাবে।
The ultimate powerhouse.. Loading….
vivo T5 Pro coming soon.
Search now on Flipkart to know more. pic.twitter.com/ZnE3q1zzSL— vivo India (@Vivo_India) April 3, 2026
এখনও পর্যন্ত কোম্পানি তাদের আসন্ন ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি, তবে সম্প্রতি প্রকাশ্যে আসা লিক অনুযায়ী ফোনটি Snapdragon 7s Gen 4 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 8-কোর সিপিইউ রয়েছে, যা 2.8গীগাহার্টস ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। জানিয়ে রাখি vivo T4 Pro ফোনটিতে একই প্রসেসিং স্পীডযুক্ত Snapdragon 7 Gen 4 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। অর্থাৎ পারফরমেন্সের দিক দিয়ে নতুন স্মার্টফোনটিতে বেশি কিছু পার্থক্য দেখা যাবে না। একইভাবে vivo T4 Pro ফোনটি OriginOS 6 সহ লঞ্চ করা হবে।
লিক অনুযায়ী আপকামিং ভিভো 5G ফোনটি 6.8 ইঞ্চির 1.5K ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই আপকামিং vivo T4 Pro ফোনটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেকনোলোজি সহ ভারতের বাজারে পেশ করা হবে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP Sony IMX882 রেয়ার ক্যামেরা এবং 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী vivo T5 Pro ফোনটিতে IP69 Pro রেটিং থাকতে পারে। এই ভিভো 5জি ফোনটিতে 9,020mAh battery দেওয়া হবে বলে কনফার্ম জানানো হয়েছে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 90W ফাস্ট চার্জিং এবং Reverse চার্জিং ফিচার দেওয়া হতে পারে। জানিয়ে রাখি বেশ কিছু দিন আগেই এই সিরিজের vivo T5x 5G ফোনটিতে 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7200mAh ব্যাটারি দেওয়া হবে।










