মোটোরোলা তাদের স্টাইলাস স্মার্টফোন সিরিজের পরিধি বিস্তার করে গ্লোবাল মার্কেটে নতুন moto g stylus 5G (2026) স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনে আগের মডেলের চেয়ে বেশ কিছু আপগ্ৰেড করা হয়েছে, এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ইন-বিল্ট অ্যাক্টিভ স্টাইলাস। এছাড়াও কোম্পানি এই ফোনটির ক্যামেরা, ডিসপ্লে, ব্যাটারি এবং ডিউরেবিলিটির ওপর কাজ করেছে। এর ফলে এই ফোনটি মিড রেঞ্জ সেগমেন্টে একটি সুন্দর অপশন হয়ে উঠবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।
Moto G Stylus 5G (2026) ফোনে 6.7-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। pOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 5000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। আউটডোর ইউজের জন্য এতে হাই ব্রাইটনেস মোডের পাশাপাশি ওয়াটার টাচ টেকনোলজি যোগ করা হয়েছে, ফলে ভেজা হাতে ফোনটি ব্যাবহার করতে কোনো সমস্যা হবে না। এই ডিসপ্লের সুরক্ষার জন্য Corning Gorilla Glass 3 কোটিং রয়েছে।
প্রসেসিঙের জন্য Moto G Stylus 5G (2026) ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Qualcomm Snapdragon 6 Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনে 8GB LPDDR5X RAM এবং 128GB UFS 3.1 স্টোরেজ যোগ করা হয়েছে, যা মেমরি কার্ডের সাহায্যে 1TB পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনটি Android 16 বেসড My UX অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনে Google Gemini ইন্টিগ্রেশন রয়েছে, ফলে বিভিন্ন AI বেসড টাস্ক এবং প্রোডাক্টিভিটি আরও সহজ করে তুলবে।
Moto G Stylus 5G (2026) ফোনে ব্যাবহৃত অ্যাক্টিভ স্টাইলাস আগের চেয়ে বেশি অ্যাডভান্স হয়ে উঠেছে এবং এটি প্রেশার ও টিল্ট সাপোর্ট করে, ফলে রাইটিং ও ড্রয়িঙের ক্ষেত্রে ন্যাচারাল এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। ফোনের সফটওয়্যারের সঙ্গে এই স্টাইলাস ইন্টিগ্রেট রয়েছে, বিশেষভাবে Notes অ্যাপের সঙ্গে। এই অ্যাপে Sketch to Image (ড্রয়িংকে ইমেজে পরিবর্তন) এবং Handwriting Calculator (হাতে লিখে অঙ্ক সমাধান করা) এর মতো AI ফিচার সাপোর্ট রয়েছে। এছাড়াও Quick Clip, Drag & Drop, Hover to Magnify এবং Circle to Search এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার ইউজারদের স্মার্ট এবং ফাস্ট কাজ করার এক্সপেরিয়েন্স দেবে। এই স্টাইলাসের ব্যাটারি 100 ঘন্টা স্ট্যান্ডবাই ও 4 ঘন্টা কন্টিনিউ ইউজের ব্যাকআপ দিতে সক্ষম এবং মাত্র 15 মিনিটে এটি ফুল চার্জ হয়ে যায়।
ফটোগ্রাফির জন্য Moto G Stylus 5G (2026) ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি Sony LYT-700C সেন্সর যোগ করা হয়েছে, যা OIS সাপোর্ট করে এবং দারুণ লো লাইট পারফরমেন্স দিতে সক্ষম। এর সঙ্গে এই সেটআপে 13MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল+ ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে অটো গ্ৰুপ মোড সাপোর্টেড 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টের পাশাপাশি Photo Enhancement Engine, Super Zoom, Action Shot এর মতো AI বেসড ফিচার এবং বিভিন্ন ফোকাল লেন্থ সহ Portrait Mode যোগ করা হয়েছে।
Moto G Stylus 5G (2026) ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5200mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 44 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবে। এই ফোনটির ব্যাটারি 68W ওয়্যার্ড এবং 15W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। এছাড়াও Battery Care ফিচার দীর্ঘ দিন পর্যন্ত ফোনটির ব্যাটারি হেল্থ বজায় রাখতে সাহায্য করবে।
Moto G Stylus 5G (2026) ফোনটির ডিউরেবিলিটি এই ফোনের অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব। এই ফোনে লেদার ইন্সপায়ার্ড ফিনিশ এবং Pantone কালার অপশন রয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP68 ও IP69 রেটিং দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে MIL-STD-810H সার্টিফিকেশন যোগ করা হয়েছে।
moto g stylus 5G (2026) ফোনটির প্রাথমিক দাম রাখা হয়েছে USD 499.99 অর্থাৎ প্রায় 46,200 টাকা। আগামী 16 এপ্রিল থেকে Best Buy, Amazon ও Motorola অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে।
যেসব ইউজাররা নোটস, স্কেটিং বা প্রোডাক্টিভিটির জন্য স্টাইলাস ব্যাবহার করেন তাদের জন্য moto g stylus 5G (2026) ফোনটি সেরা বিকল্প। যারা বড় ব্যাটারি, সুন্দর ডিসপ্লে, AI ফিচার এবং স্টাইলাস সাপোর্ট সহ একটি নতুন স্মার্টফোন খুঁজছেন তাঁরা এই ফোনটি কিনতে পারেন।











