লিক হল Xiaomi 17 Max স্মার্টফোনের লঞ্চ টাইমলাইন, 8000mAh ব্যাটারি এবং 200MP ক্যামেরা সহ হতে পারে লঞ্চ

Xiaomi তাদের ফ্ল্যাগশিপ সিরিজের নতুন Xiaomi 17 Max স্মার্টফোনটি লঞ্চ করতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আপকামিং ফোনটি চীনের বাজারে মে মাসের দিকে পেশ করা হতে পারে। এটি Xiaomi 17 সিরিজের আরও একটি মডেল হিসাবে লঞ্চ করা হতে পারে। আগেই এই সিরিজে Xiaomi 17, 17 Pro, 17 Pro Max এবং 17 Ultra ফোনগুলি পেশ করা হয়েছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 17 Max ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

টিপস্টার Kartikey Singh সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে আপকামিং ফোনের তথ্য শেয়ার করেছে। লিক অনুযায়ী Xiaomi 17 Max ফোনটি শুধুমাত্র একটি বড় ভার্সনই নয়, বরং এই ফোনের বেশ কিছু বড় বড় আপগ্রেড দেওয়া হতে পারে। এই ফোনটিতে 6.9-ইঞ্চির বড় OLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। একইসঙ্গে ফোনটিতে ফ্ল্যাট 1.5K প্যানেল ব্যাবহার করা হতে পারে এবং এতে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।


প্রসেসিঙের জন্য Xiaomi 17 Max ফোনটিতে লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে, ফলে হাই-এন্ড ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে দুর্দান্ত পারফরমেন্স পাওয়া যাবে। একইসঙ্গে এতে 16GB পর্যন্ত LPDDR5x RAM এবং 1TB পর্যন্ত UFS 4.1 স্টোরেজ সাপোর্ট করতে পারে। এর ফলে ইউজাররা টপ লেভেল পারফরমেন্স এবং স্টোরেজ উপভোগ করতে পারবেন।

Xiaomi 17 Max ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি হতে পারে। লিক অনুযায়ী Xiaomi 17 Max ফোনটিতে 8000mAh বড় ব্যাটারি থাকতে পারে এবং দ্রুত চার্জ করার জন্য 100W ওয়্যার এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। ফোনের এতও বড় ব্যাটারির জন্য দুর্দান্ত ব্যাকআপ পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

Xiaomi 17 Max ফোনটিতে শক্তিশালী ক্যামেরা সেটআপ থাকতে পারে। রিপোর্ট অনুযায়ী ফোনটিতে 200MP প্রাইমারি সেন্সর (1/1.4-ইঞ্চির), 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। এই সেটআপের জন্য ফোনটি সিরিজের Pro Max ভেরিয়েন্টের মতো হতে পারে। তবে এতে সেকেন্ডারি রেয়ার ডিসপ্লে ফিচার থাকবে না বলেই মনে করা হচ্ছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

Xiaomi 17 Max ফোনটিতে HyperOS 3 দেওয়া হতে পারে। এই ফোনটি Android 16 সহ কাজ করতে পারে। এছাড়া ফোনটিতে x-axis লিনিয়র মোটার এবং ডুয়েল সিমেট্রিক 1115 স্পিকারের মতো প্রিমিয়াম ফিচার দেওয়া হতে পারে।

জানিয়ে রাখি এখনও পর্যন্ত Xiaomi 17 Max ফোনের সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি, তবে প্রকাশ্যে আসাতথ অনুযায়ী মে মাসের দিকে ফোনটি লঞ্চ করা হতে পারে। তবে এখনও পর্যন্ত ফোনটি ভারতে না কি গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে সেই বিষয়ে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। যারা প্রিমিয়াম রেঞ্জে ফোন কিনতে চাইছেন, তাঁরা আগামী কয়েক সপ্তাহ অপেক্ষা করতে পারেন। ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here