এই মাসে Redmi তাদের K-সিরিজের অধীনে চীনে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আপকামিং ফোনটি Redmi K90 Max নামে পেশ করা হবে। এতদিন Redmi K90 Ultra ফোনটি সম্পর্কে সমালোচনা চলছিল। এবার কোম্পানির পক্ষ থেকে কনফার্ম জানিয়ে দিয়েছে K90 Max স্মার্টফোন পেশ করা হবে। নতুন টিজার এবং প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনটি মূলত গেমিং প্রেমীদের কথা মাথায় রেখে ডিজাইন করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi K90 Max ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
কোম্পানির পক্ষ থেকে Redmi K90 Max ফোনটি “গেমিং পারফরমেন্স ফ্ল্যাগশিপ” হিসাবে পেশ করা হবে। এটি এখনও পর্যন্ত কোম্পানির K-সিরিজের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন হতে চলেছে। Redmi এবার শুধুমাত্র পীক পারফরমেন্স নয়, বরং দীর্ঘ সময় পর্যন্ত স্টেবল ও সাস্টেন্ড পারফরমেন্স দেওয়ার ওপর ফোকাস করছে। এর থেকে মনে করা হচ্ছে কোম্পানি ভালো থার্মাল ম্যানেজমেন্ট এবং সিস্টেম অপটিমাইজেশন নিয়ে কাজ করছে। রিপোর্ট অনুযায়ী এতে নেক্সট-জেন ফ্ল্যাগশিপ চিপের পাশাপাশি ডুয়েল-চিপ আর্কিটেকচার যোগ করা হতে পারে, যা গেমিঙের সময় দারুণ এফিসিয়েন্সি এবং রেসপন্সিভনেস বজায় থাকবে।
দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্সের জন্য ফোনটিতে কোম্পানির টাচ রেসপন্স, নেটওয়ার্ক স্টেবিলিটি এবং অডিও আউটপুটের মতো গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হতে পারে। অর্থাৎ যারা দীর্ঘমেয়াদী সময় হাই-এন্ড গেমিং খেলে এবং হিটিং এর ক্ষেত্রে অসাধারণ পারফরমেন্স চাইছেন, কোম্পানি Redmi K90 Max ফোনটির মাধ্যমে সেইসব ইউজারদের টার্গেট করতে পারেন।
Redmi K90 Max ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব এর নতুন অ্যাক্টিভ কুলিং সিস্টেম হতে পারে। Redmi এর বক্তব্য অনুযায়ী ফোনটির 18.1mm বড় ফ্যান দেওয়া হবে। এটি নর্মাল ডিজাইনের তুলনায় 1.3 গুণ বেশি এয়ারফ্লো জেনারেট করতে পারে। একইসঙ্গে ফোনটিতে ভার্টিক্যাল এয়ার ইন্টেক স্ট্রাকচার থাকতে পারে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই নতুন ডিজাইনের জন্য দীর্ঘমেয়াদী গেমিং চলাকালীন ফোনটির তাপমাত্রা কন্ট্রোল করতে সাহায্য করবে।
Redmi K90 Max ফোনটিতে স্পেশাল এয়ারফ্লো চ্যানেল ডিজাইন থাকবে। কোম্পানির ইন্টারনাল টেস্ট অনুযায়ী কুলিং এফিসিয়েন্সি প্রায় 40 শতাংশ পর্যন্ত হতে পারে। অর্থাৎ ফোনটি হেভি গেমিঙের কথামাথায় রেখে ডিজাইন করা হচ্ছে। অন্যদিকে ফোনটির স্ক্রিন 165Hz হাই রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে, ফলে স্মুথ ভিজুয়াল এবং দ্রুত রেসপন্স পাওয়া যাবে।
লিক অনুযায়ী টিপস্টার Experience More এর বক্তব্য অনুযায়ী Redmi K90 Max ফোনটিতে Dimensity 9500 প্রসেসর দেওয়া হতে পারে। এই ফোনের বেস মডেল 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ লঞ্চ করাহতে পারে।
যারা বিশেষ করে গেমিং এবং শক্তিশালী পারফরমেন্সের জন্য ফোন খুঁজছেন, তাদের জন্য আপকামিং Redmi K90 Max ফোনটি ভালো অপশন হতে পারে। চীনের ইউজাররা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারে। এই Redmi K90 Max ফোনের লঞ্চ ডেট বা অন্যান্য তথ্য প্রকাশ্যে আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।










