লঞ্চ হল Samsung এর সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন Galaxy A22, জেনে নিন ফিচার ও দাম

কয়েক দিন আগে আমরা এক্সক্লুসিভ রিপোর্টের মাধ্যমে Samsung Galaxy A22 5G এবং Samsung Galaxy A22 4G এর জারি করা রেন্ডার শেয়ার করেছিলাম। এবার কোম্পানি অফিসিয়ালি তাদের Samsung Galaxy A22 5G এবং Samsung Galaxy A22 4G ফোন দুটি লঞ্চ করে দিয়েছে। দীর্ঘদিন ধরে ফোন দুটি সম্পর্কে বিভিন্ন রিপোর্টের পর আজ সেসবের অবসান ঘটল। কোম্পানির ‘গ‍্যালাক্সি এ’ সিরিজের এই ফোনটির 4জি ও 5জি উভয় ভেরিয়েন্টের ডিজাইন ও ফিচার প্রায় এক‌ই রকম হলেও কিছু স্পেসিফিকেশন আলাদা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy A22 5G এবং Samsung Galaxy A22 4G সম্পর্কে।

ডিজাইন

Samsung Galaxy A22 5G এবং Samsung Galaxy A22 4G এর ডিজাইন প্রায় এক‌ই রকম। ‘প্রায়’ বলার কারণ মন দিয়ে লক্ষ্য করলে দুটি ফোনের লুকে সামান্য পার্থক্য দেখা যায়। উভয় ভেরিয়েন্টে সেলফি ক‍্যামেরার জন্য নচ দেওয়া হয়েছে। তবে Samsung Galaxy A22 5G তে ‘V’ শেপের এবং Samsung Galaxy A22 4G ভেরিয়েন্টে ‘U’ শেপের নচ রয়েছে। এছাড়া ফোনটির ব‍্যাক প‍্যানেলে স্কোয়‍্যার শেপের ক‍্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এক্ষেত্রে ফোনটির 5জি ভেরিয়েন্টে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে এবং 4জি ভেরিয়েন্টে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ রয়েছে।

Samsung Galaxy A22 4G এর রেয়ার ক‍্যামেরা সেট‌আপে চারটি ক‍্যামেরা সেন্সর থাকার কারণে এ‌ল‌ইডি ফ্ল‍্যাশ ক‍্যামেরা মডিউলের নিচে অবস্থিত। অন‍্যদিকে এই ডিভাইসের 5জি ভেরিয়েন্টের ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপের ফ্ল‍্যাশ লাইট ক‍্যামেরা মডিউলের মধ্যেই দেওয়া হয়েছে।

Samsung Galaxy A22 4G এর স্পেসিফিকেশন

কোম্পানির এই ফোনে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.4 ইঞ্চির HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির এই 4জি ভেরিয়েন্ট মিডিয়াটেক হেলিও জি80 চিপসেটে রান করে। এর সঙ্গে এতে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম যুক্ত ওয়ান ইউআই 3.0 আছে। এই ফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ, 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি এবং 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এছাড়াও ফোনের স্টোরেজ বাড়ানোর জন্য এতে মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে।

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy A22 4G তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ রয়েছে। এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত এবং OIS সাপোর্টেড 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন একটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

এই ফোনটির ওজন 186 গ্ৰাম এবং এটি মাত্র 8.4 এম‌এম। কানেক্টিভিটি ফিচার হিসেবে Samsung Galaxy A22 4G তে 4জি এলটিই, জিপিএস, ব্লুটুথ, ওয়াইফাই, এন‌এফসি, ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 এম‌এম অডিও জ‍্যাক আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌‌এএইচের ব‍্যাটারি দেওয়া হয়েছে। মার্কেটে ফোনটি Violet, Mint, Black ও White কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

Samsung Galaxy A22 5G এর স্পেসিফিকেশন

ফোনটির 5জি ভেরিয়েন্টে 60 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.6 ইঞ্চির ফুল এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। এতে মিডিয়াটেক ডায়মেনসিটি 700 5জি চিপসেট যোগ করা হয়েছে। এর সঙ্গে এতে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম যুক্ত ওয়ান ইউআই 3.0 আছে। এছাড়া Samsung Galaxy A22 5G তে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ, 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি, 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ যোগ করা হয়েছে।

ফোটোগ্রাফির জন্য এতে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত এবং OIS সাপোর্টেড 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর রয়েছে। এর পাশাপাশি Samsung Galaxy A22 5G তে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। এছাড়া এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা আছে।

পাওয়ার ব‍্যাকআপের জন্য এই ফোনে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হয়েছে। গ্ৰাম এবং এটি মাত্র 8.4 এমএম। কানেক্টিভিটি ফিচার হিসেবে Samsung Galaxy A22 5G তে 4জি এলটিই, 5জি, জিপিএস, ব্লুটুথ, ওয়াইফাই, এনএফসি, ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 এমএম অডিও জ‍্যাক আছে।

Samsung Galaxy A22 4G এবং Samsung Galaxy A22 5G এর দাম

আপাতত কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy A22 4G এবং Samsung Galaxy A22 5G এর দাম সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে কয়েক দিন আগের লিক হ‌ওয়া তথ্য অনুযায়ী Samsung Galaxy A22 5G এর 64 জিবি ভেরিয়েন্টের দাম €185 অর্থাৎ প্রায় 16,487 টাকা হতে পারে। সেই দিক থেকে দেখতে গেলে এই ফোনটি কোম্পানির সবচেয়ে সস্তা 5জি ফোনের স্থান দখল করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here