সস্তা স্মার্টফোন প্রেমীদের জন্য বাজারে নতুন অপশন আসতে চলেছে। ভিভো ভারতে তাদের নতুন vivo Y05 ফোনটি লঞ্চ করতে চলেছে। ব্র্যান্ডের পক্ষ থেকে এই ফোনের সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে আমরা আপকামিং ভিভো ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে এক্সক্লুসিভ তথ্য জানতে পারে। লঞ্চের আগেই vivo Y05 স্মার্টফোনের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
আমাদের পাওয়া তথ্য অনুযায়ী ভারতে vivo Y05 ফোনটি লঞ্চ করা হবে। এই সস্তা ভিভো ফোনটির 4GB RAM + 64GB স্টোরেজ অপশনের দাম 12,999 টাকা রাখা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই ফোনটি Midnight Blue এবং Champagne Gold কালার অপশনে সেল করা হবে। একইভাবে অনলাইন শপিং সাইট সহ অফলাইন রিটেইল স্টোর ও মোবাইল দোকানের মাধ্যমে ফোনটি কেনা যাবে।
vivo Y05 4G ফোনটি অ্যান্ড্রয়েড বেস্ড OriginOS সহ লঞ্চ করা হবে। প্রসেসিঙের জন্য ফোনটিতে Unisoc T7225 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই 12ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি প্রসেসর, যা 1.8গীগাহার্টস ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এই সস্তা ভিভো ফোনটিতে LPDDR4X RAM রয়েছে।
vivo Y05 4G ফোনটিতে 1600 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74-ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হবে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি ওয়াটারড্রপ নচ স্ক্রিন 120হার্টস রিফ্রেশ রেট এবং 260পিপিআই এবং 1200নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে হাই-ব্রাইটনেস আই-কেয়ার মোড ব্যাবহার করা হবে, এর ফলে অসাধারণ আউটডোর ভিজিবিলিটি পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য vivo Y05 4G ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে। লেন্সের মেগাপিক্সেল সংখ্যা কোম্পানি তুলনামূলকভাবে কম রাখলেও, তবে এই ফোনটিতে Night, Portrait, Live Photo, Time-lapse এবং Documents এর মতো বিভিন্ন ক্যামেরা মোড থাকবে।
পাওয়ার ব্যাকআপের জন্য vivo Y05 4G ফোনটিতে শক্তিশালী 6500mAh ব্যাটারি দেওয়া হবে। ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে ক্রমাগত 29 ঘন্টা ভিডিও উপভোগ করা যাবে। ভিভো এর পক্ষ থেকে ফোনটিতে 5 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে। এই ভিভো ফোনটিতে রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। এর ফলে এই vivo Y05 ফোনটির সাহায্যে অন্যান্য মোবাইল চার্জ করা যাবে। এই ফোনটিতে 15ওয়াট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
কোম্পানির vivo Y04 ফোনটিতে Military-Grade ডিউরেবিলিটি সহ লঞ্চ করা হয়েছে, এর ফলে ফোনটি নিচে পড়ে গেলে বা পাথরে ধাক্কা লাগলেও সুরক্ষিত থাকবে। অন্যদিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP65 রেটিং দেওয়া হবে। এই সস্তা ভিভো ফোনটিতে FM এবং Infrared সেন্সর সহ কানেক্টিভিটির জন্য Wi-Fi, Bluetooth 5.2 ও OTG এর মতো ফিচার রয়েছে।












