HMD এর আপকামিং স্মার্টফোনগুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। টিপস্টার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে ফোনটির তথ্য শেয়ার করেছে। এই লিকের মাধ্যমে কোম্পানির HMD Crest 2 এবং HMD Crest 2 Pro ফোনদুটির স্পেসিফকেশন, দাম এবং লঞ্চ টাইমলাইন সম্পর্কে জানা গেছে। রিপোর্ট অনুযায়ী বছরের তৃতীয় কোয়ার্টারে স্মার্টফোন দুটি লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক HMD Crest 2 এবং HMD Crest 2 Pro স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী HMD Crest 2 ফোনটিতে 6.78-ইঞ্চির sAMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন FHD+ রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP অন্য সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। তবে ফোনটিতে 50MP সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটি 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh বড় ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে।
Emergency update!
HMD Crest 2
– sAmoled 6.78″ FHD+, 90Hz
– 50MP + 8UW (OMG!) + 2 / 50MP
– 6,000mAh, 33W
– Android 16
– 6/256GB = INR 14,999HMD Crest 2 Pro
– sAmoled 6.78″ FHD+, 120Hz
– 64MP OIS + 8UW + 2 / 50MP
– 6,000mAh, 33W
– Anddroid 16
– 8/256GB = INR 16,999
Release: Q3 pic.twitter.com/CBn2Z95nYg— HMD_MEME’S (@smashx_60) April 6, 2026
HMD Crest 2 ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হবে বলে জানা গেছে। ফোনটিত 6GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্ট থাকতে পারে। অন্যদিকে ফোনটির দাম প্রায় 14,999 টাকা হবে বলে জানানো হয়েছে।
HMD Crest 2 Pro ফোনটি এই সিরিজের শক্তিশালী ভেরিয়েন্ট হবে বলে মনে করা হচ্ছে। এই ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.78 ইঞ্চির sAMOLED FHD+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এর ফলে ইউজাররা স্মুথ এক্সপিয়েন্স করতে পারবেন। অন্যদিকে ক্যামেরা সেটআপের ক্ষেত্রে বড় পরিবর্তন করা হতে পারে, এতে OIS সাপোর্টেড 64MP প্রাইমারি সেন্সর থাকতে পারে। একইসঙ্গে ফোনটিতে 8MP আল্ট্রা ওয়াইড এবং 2MP সেন্সর দেওয়া হতে পারে। একইভাবে সেলফির জন্য ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।
ব্যাটারি এবং চার্জিঙের দিক দিয়ে HMD Crest 2 Pro ফোনটি স্ট্যান্ডার্ড মডেলের মতো হতে পারে। এই ফোনটিতে 6,000mAh ব্যাটারি দেওয়া হবে এবং 33W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে। এই ফোনটি Android 16 সহ কাজ করে এবং এতে 8GB RAM সহ 256GB স্টোরেজ অপশন দেওয়া হতে পারে। এই স্মার্টফোনটি প্রায় 16,999 টাকা দামে লঞ্চ করা হতে পারে।
আপকামিং HMD Crest 2 সিরিজ বাজেট সেগমেন্টে বড় ব্যাটারি, হাই-রিফ্রেশ রেট ডিসপ্লে এবং শক্তিশালী ক্যামেরা ফিচার সহ পেশ করা হতে পারে। এখনও পর্যন্ত উপরক্ত তথ্য শুধুমাত্র লিক হিসাবে মনে করা হচ্ছে এবং কোম্পানির পক্ষ থেকে এখনও অফিসিয়ালি এই বিষয়ে জানানো হয়নি। ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।









