শীঘ্রই Motorola তাদের নতুন ফোল্ডেবল Razr 70 সিরিজ লঞ্চ করতে পারে। এই সিরিজের অধীনে দুটি মডেল লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি আল্ট্রা মডেলের রেন্ডার লিক হয়েছিল। এবার লঞ্চের আগেই Razr 70 ফোনের অফিসিয়াল রেন্ডার প্রকাশ্যে এসেছে। এই রেন্ডারের মাধ্যমে ফোনের ডিজাইন, কালার অপশন এবং ফিচার ডিটেইলস জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Razr 70 ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিক অনুযায়ী Motorola Razr 70 ফোনটি Sporting Green, Hematite এবং Violet Ice তিনটি কালার অপশনে লঞ্চ করা হবে। যদিও রিপোর্টের মাধ্যমে চারটি কালার অপশন সম্পর্কে জানা গিয়েছিল, তবে আপাতত তিনটি কালার অপশন সহ রেন্ডার প্রকাশ্যে এসেছে। ডিজাইনের দিক দিয়ে আপকামিং Razr 70 ফোনটি অনেকটাই আগের Razr 60 ফোনের মতো দেখাচ্ছে। অর্থাৎ এইবার কোম্পানির ফোল্ডেবল ফোনের ক্ষেত্রে কুব বেশি পরিবর্তন করা হয়নি। তবে নতুন কালার অপশন একটি ফ্রেস লুকে লঞ্চ করা হতে পারে।

Motorola Razr 70 ফোনটিতে 1080 x 2640 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9-ইঞ্চির ইনার OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে 3.63-ইঞ্চির আউটার ডিসপ্লে থাকতে পারে। এতে প্রায় 1056 x 1066 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করতে পারে। এই সেটআপের জন্য ফোল্ডেড এবং আনফোল্ডেড উভয় মোডেই ইউজাররা দারুণ এক্সপিরিয়েন্স করতে পারবেন।
প্রসেসিঙের জন্য Motorola Razr 70 ফোনটিতে 2.75GHz অক্টাকোর প্রসেসর দেওয়া হতে পারে, তবে এখনও পর্যন্ত চিপসেটের নাম জানা যায়নি। এই ফোনটি 8GB, 12GB এবং 16GB RAM অপশনে লঞ্চ করা হতে পারে, তবে স্টোরেজের জন্য 256GB, 512GB এবং 1TB অপশন থাকতে পারে।
ফটোগ্রাফির জন্য Motorola Razr 70 ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এতে 50MP + 50MP সেন্সর দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে বলে আশা করা হচ্ছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 4500mAh ব্যাটারি থাকতে পারে, ফলে ফোল্ডেবল সেগমেন্টে দারুণ ব্যাকআপ পাওয়া যাবে।
এখনও পর্যন্ত Motorola Razr 70 ফোনের ফিচার এবং লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি জানা যায়নি, তবে তবে ক্রমশ লঞ্চ ডেট এগিয়ে এলে আরও ডিটেইলস শেয়ার করা হতে পারে। যারা স্টাইলিশ ফোল্ডেবল ডিজাইন এবং শক্তিশালী ফিচার সহ স্মার্টফোন চাইছেন, তাদের জন্য Motorola Razr 70 ফোনটি একটি অসাধারণ অপশন হতে পারে। ইউজাররা ফোনটি কেনার জন্য অপেক্ষা করতে পারেন। ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।









