মাত্র 12 হাজার টাকা দামে লঞ্চ হল 6300mAh ব্যাটারি এবং 32MP ক্যামেরা সহ Redmi A7 Pro 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

শাওমির সাব ব্র্যান্ড Redmi ভারতের বাজারে তাদের নতুন Redmi A7 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। 6300mAh ব্যাটারি, 32MP ক্যামেরা এবং বিভিন্ন AI ফিচার সহ এই সস্তা 5G ফোনটির প্রাথমিক দাম রাখা হয়েছে মাত্র 12,499 টাকা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

ভারতে Redmi A7 Pro 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 4GB RAM + 64GB Storage সহ বেস ভেরিয়েন্ট 12,499 টাকা দামে পেশ করা হয়েছে এবং ফোনটির 4GB RAM + 128GB Storage সহ টপ মডেলের দাম রাখা হয়েছে 13,499 টাকা। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির উভয় ভেরিয়েন্টের দামে 1,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে, এর ফলে মডেলদুটির এফেক্টিভ প্রাইস পড়বে যথাক্রমে 11,499 টাকা এবং 12,499 টাকা। আগামীকাল অর্থাৎ 15 এপ্রিল থেকে এই ফোনটি Black, Mist Blue ও Sunset Orange কালার অপশনে সেল করা হবে।

Redmi A7 Pro 5G ফোনে 1600 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9-ইঞ্চির এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই ওয়াটার ড্রপ নচ স্টাইলের ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 800nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে Low Blue Light ও Flicker-Free সার্টিফিকেশন যোগ করা হয়েছে,ফলে দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহার করলেও চোখের তেমন ক্ষতি হবে না।

প্রসেসিঙের জন্য Redmi A7 Pro 5G ফোনে Unisoc T8300 চিপসেট রয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.2GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali G57 GPU যোগ করা হয়েছে।

Redmi A7 Pro 5G ফোনে Virtual RAM টেকনোলজি রয়েছে। এর সাহায্যে ফোনটিতে মোট 8GB RAM (4GB+4GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে। জানিয়ে রাখি কোম্পানির ওয়েবসাইটে ফোনটির 6GB RAM মডেল‌ও লিস্টেড করা হয়েছে, তবে এখনও পর্যন্ত এই মডেলের দাম ঘোষণা করা হয়নি। এই ফোনে LPDDR4X RAM এবং UFS2.2 Storage টেকনোলজি দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Redmi A7 Pro 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/2.0 অ্যাপার্চারযুক্ত 13MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Redmi A7 Pro 5G ফোনটির অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব হল ফোনটির বড় ব্যাটারি। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই লো বাজেট স্মার্টফোনে 6300mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 4 বছর পর্যন্ত ব্যাটারি হেল্থ বজায় থাকবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 15W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট রয়েছে। এছাড়াও এই ফোনটি 7.5W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে, ফলে এই ফোনটির সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যায়।

Redmi A7 Pro 5G ফোনটি Android 16 বেস্ড HyperOS 3 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনে 4 জেনারেশন ওএস আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এছাড়াও এই ফোনে Google Gemini ও Circle To Search এর মতো বিভিন্ন AI ফিচার রয়েছে। জলের ছিটা ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP52 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনে OTG সাপোর্ট পাওয়া যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here