6500mAh ব্যাটারি এবং 8GB RAM সহ মাত্র 12,999 টাকা দামে লঞ্চ হল vivo Y05, জেনে নিন ডিটেইলস

কিছু দিন আগেই আমরা জানিয়েছিলাম ভিভো একটি নতুন লো বাজেট ফোনে কাজ করছে এবং এই ফোনটি vivo Y05 নামে লঞ্চ করা হবে। কোম্পানির অফিসিয়াল ঘোষণার আগেই এই ফোনটির দাম পর্যন্ত শেয়ার করেছিলাম। আমাদের তথ্য সঠিক প্রমাণ করে আজ কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি ভারতের বাজারে vivo Y05 ফোনটি লঞ্চ করে দেওয়া হয়েছে। Extended RAM এর দৌলতে এই ফোনে 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।

ভারতের বাজারে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে vivo Y05 4G ফোনটি পেশ করা হয়েছে। অফলাইন মার্কেটে রিটেইল স্টোরের মাধ্যমে এই ফোনটি সেল করা হচ্ছে। 4GB RAM + 64GB Storage সহ ফোনটির বেস ভেরিয়েন্ট 12,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনের টপ মডেলে 4GB RAM এর সঙ্গে 128GB Storage রয়েছে। এই ফোনটি Midnight Blue এবং Champagne Gold কালার অপশনে পেশ করা হয়েছে।

vivo Y05 4G ফোনে 1600 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই ওয়াটার ড্রপ নচ স্টাইলের ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 260ppi পিক্সেল ডেনসিটি এবং 1200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে হাই-ব্রাইটনেস আই-কেয়ার মোড যোগ করা হয়েছে, ফলে সুন্দর আউটডোর ভিজিবিলিটি উপভোগ করা যাবে।

এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম বেস্ড OriginOS 6.0 কাস্টম স্কিনে কাজ করে। প্রসেসিঙের জন্য vivo Y05 4G ফোনে Unisoc T7225 চিপসেট রয়েছে। 12nm আর্কিটেকচারে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.8GHz ক্লক স্পীডে রান করে। এই ফোনে Extended RAM টেকনোলজি দেওয়া হয়েছে, এর সাহায্যে ফোনটির 4GB Physical RAM এর সঙ্গে 4GB Virtual RAM যোগ করে মোট 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।

vivo Y05 4G ফোনে ফটোগ্রাফির জন্য LED ফ্ল্যাশের সঙ্গে f/2.0 অ্যাপার্চারযুক্ত 8MP রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনটির ক্যামেরা মেগাপিক্সেল কম হলেও এতে Night, Portrait, Live Photo, Time-lapse এবং Documents এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য মোড দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য vivo Y05 4G ফোনে 6500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে ফুল চার্জে 29 ঘন্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং করা যাবে। এছাড়াও এই ব্যাটারিতে 5 বছর ব্যাটারি হেল্থ বজায় থাকবে। এই ফোনটির ব্যাটারি 15W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। এছাড়াও রিভার্স চার্জিং ফিচারের মাধ্যমে এই ফোনটির সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে।

vivo Y05 4G ফোনে মিলিটারি গ্ৰেড ডিউরেবিলিটি রয়েছে, ফলে ফোনটি উঁচু থেকে পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না। এছাড়া জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP65 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনে FM ও Infrared সেন্সর সহ কানেক্টিভিটি ফিচার হিসাবে Wi-Fi, Bluetooth 5.2 এবং OTG ফিচার যোগ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here