OPPO বাড়িয়ে দিয়েছে A6X 5G এবং A6 Pro ফোনের দাম, জেনে নিন ডিটেইলস

ভারতের বাজারে OPPO আরও একবার তাদের বাজেট এবং মিড রেঞ্জ ফোনের দাম পরিবর্তন করেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের OPPO A6X 5G এবং OPPO A6 Pro ফোনের কিছু ভেরিয়েন্টের দাম বাড়ানো হয়েছে, যা 2026 সালের এপ্রিল মাসের নতুন আপডেট বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি এর আগে গত মাসে অর্থাৎ 2026 সালের মার্চ মাসেও এই ফোনগুলির দাম বাড়ানো হয়েছিল, তাই কিছু মডেলের দাম এবার কম বেড়েছে।

কোম্পানির OPPO A6 Pro ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 24,999 টাকা থেকে বর্তমানে বেড়ে 25,999 টাকা হয়ে গেছে। এই ফোনটির 8GB + 256GB মডেলের দাম বেড়ে 28,999 টাকা হয়েছে, যা আগে ছিল 27,999 টাকা। অর্থাৎ এই দুটি মডেলের দাম‌ই 1,000 টাকা বেড়েছে।

OPPO A6X 5G ফোনটির ক্ষেত্রে 13,999 টাকা দামের 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম বাড়িয়ে 14,999 টাকা করে দেওয়া হয়েছে। ফোনটির 4GB + 128GB মডেল কিনতে এখন 15,999 টাকা খরচ হবে, যা আগে 15,499 টাকা দামে সেল করা হত। এছাড়াও এই ফোনের 6GB RAM + 128GB মেমরি ভেরিয়েন্টের দাম 17,999 টাকা থেকে বাড়িয়ে 18,499 টাকা করে দেওয়া হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে OPPO A6X 5G ফোনটির বিভিন্ন ভেরিয়েন্টের ক্ষেত্রে আলাদা আলাদা প্রাইস হাইক জারি করা হয়েছে। এই ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম 1,000 টাকা বাড়ানো হয়েছে। অপরদিকে এই ফোনটির 4GB + 128GB এবং 6GB + 128GB মডেলদুটির দাম 500 টাকা করে বাড়ানো হয়েছে।

নতুন পরিবর্তন দেখে মনে করা হচ্ছে OPPO তাদের প্রাইসিং স্ট্র্যাটেজি ব্যালেন্স করার চেষ্টা করছে। একদিকে যেমন কিছু ভেরিয়েন্টের দাম কম বৃদ্ধি করা হয়েছে, অপরদিকে এন্ট্রি লেভেল মডেলের দাম কিছুটা বেশি বাড়ানো হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই প্রাইস হাইকের কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে সাধারণত সাপ্লাই চেইন কস্ট, কম্পোনেন্টের খরচ এবং বাজারের পরিস্থিতির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়ে থাকে।

ইতিমধ্যে এই ফোনদুটির প্রাইস হাইক কার্যকর করে দেওয়া হয়েছে। ফলে এখন থেকে OPPO A6X 5G এবং OPPO A6 Pro ফোনদুটি কেনার জন্য এই নতুন আপডেট মেনেই দাম দিতে হবে। জানিয়ে রাখি বর্তমান বাজারের অস্থির পরিস্থিতির কারণে ভবিষ্যতে আবারও এই ফোনগুলির দামের পরিবর্তন দেখা যেতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here