12GB RAM সহ দেখা গেল Motorola Edge 70 Pro স্মার্টফোন, প্রকাশ্যে এল গুরুত্বপূর্ণ ফিচার

Motorola এর আপকামিং প্রিমিয়াম Motorola Edge 70 Pro স্মার্টফোনটি লঞ্চের আগেই Geekbench সাইটে লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের প্রসেসর, RAM এবং পারফরমেন্স স্কোর প্রকাশ্যে এসেছে। অন্যদিকে ফোনটি Flipkart এর “Coming Soon” ট্যাগ সহ টিজ করা হয়েছিল। তাই শীঘ্রই ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola Edge 70 Pro ফোনের ডিটেইলস সম্পর্কে।

Geekbench লিস্টিং অনুযায়ী আপকামিং Motorola Edge 70 Pro ফোনটিতে MediaTek Dimensity 8500 প্রসেসর দেওয়া হতে পারে। এই প্রসেসরে 3.40GHz ক্লক স্পীডযুক্ত 1 কোর, 3.20GHz ক্লক স্পীডযুক্ত 3 কোর এবং 2.20GHz ক্লক স্পীডযুক্ত 4 কোর সহ স্পট হয়েছে। একইসঙ্গে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Mali-G720 MC8 GPU থাকতে পারে, ফলে গেমিং এবং গ্রাফিক্সের ক্ষেত্রে দারুণ পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনটি 12GB RAM এবং Android 16 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে।


Geekbench সাইটে Motorola Edge 70 Pro ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 1,727 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 6,563 স্কোর পেয়েছে, ফলে এটি একটি শক্তিশালী মিড-প্রিমিয়াম স্মার্টফোন হয়ে উঠতে পারে।

Flipkart এ লাইভ মাইক্রোসাইটের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানির আসন্ন Motorola Edge 70 Pro ফোনটি “Seize the Night” ট্যাগলাইন সহ লঞ্চ করা হবে, ফলে ফোনটি লো-লাইট ফটোগ্রাফি ফোকাস হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে Sony LYT sensor সহ সুপার জুম ক্যামেরা সেটআপ থাকতে পারে, এর ফলে নাইট এবং জুম ফটোগ্রাফি উপভোগ করা যাবে।

Motorola Edge 70 Pro ফোনটি তিনটি আলাদা-আলাদা কালার অপশনে লঞ্চ করা হতে পারে। এতে tailored fabric (ব্লু), satin-luxe (গ্রিন) এবং marble finish (হোয়াইট) থাকতে পারে। ফলে প্রিমিয়াম এবং ইউনিক ফিল পাওয়া যাবে। টিজার অনুযায়ী ফোনটি স্লিম ডিজাইন সহ পেশ করা হবে।

লিক অনুযায়ী Motorola Edge 70 Pro ফোনটিতে 6500mAh বড় ব্যাটারি থাকতে পারে। এটি দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 90W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে।

আপকামিং Motorola Edge 70 Pro ফোনটি অসাধারণ ফিচার সহ মিড রেঞ্জে দারুণ অপশন হয়ে উঠতে পারে। এতে শক্তিশালী পারফরমেন্স, বড় ব্যাটারি এবং লো-লাইট ফটোগ্রাফি উপভোগ করা যাবে। ইউজাররা আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। আসন্ন ফোনের লঞ্চ ডেট বা অন্যান্য ডিটেইলস পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here