Xiaomi এর সাব-ব্র্যান্ড Redmi ভারতের বাজারে তাদের নাম্বার সিরিজ এবং A-সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করে। এবার কোম্পানি নতুন কিছু করার পরিকল্পনা করছে। সম্প্রতি রেডমি ব্র্যান্ডের নতুন R-সিরিজ প্রকাশ্যে এসেছে। চীনের টেলিকম সাইটে কোম্পানির নতুন দুটি স্মার্টফোন Redmi R70m এবং Redmi R70 নামে লিস্টেড হয়েছে। এই প্রথম কোম্পানি Redmi R series এর স্মার্টফোন দেখা গেছে। লিস্টিঙে মাধ্যমে আসন্ন ফোনের বেশ কিছু ডিটেইলস সম্পর্কে জানা গেছে। নিচে আপকামিং স্মার্টফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
জানিয়ে রাখি চীনের টেলিকম সাইটের মাধ্যমে আপকামিং ফোনটির নাম জানা গেছে। এই ফোনটি বেশ কিছু বাজারে Redmi R70 এবং অন্যান্য বাজারগুলিতে Redmi R70m নামে লঞ্চ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী ফোনটিতে 2.2GHz ক্লক স্পীডযুক্ত unisoc UMS9632 প্রসেসর দেওয়া হবে। এই প্রসেসর সস্তা ফোনগুলির জন্য তৈরি করা হয়েছে। অর্থাৎ Redmi R70 / Redmi R70m ফোনটি লো বাজেট 5জি স্মার্টফোন হিসাবে পেশ করা হবে।
লিস্টিঙে আপকামিং রেডমি ফোনটি পাঁচটি মেমরি ভেরিয়েন্ট সহ দেখা গেছে। এই ফোনের বেস ভেরিয়েন্টে 4GB RAM সহ 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। অন্যদিকে 6GB + 128GB, 6GB + 256GB এবং 8GB + 256GB স্টোরেজ অপশন রয়েছে। এই রেডমি 5G ফোনটির টপ ভেরিয়েন্ট 12GB RAM সহ 256GB স্টোরেজ অপশনে লিস্টেড হয়েছে। লিস্টিঙে ফোনটি Starry Night Black, Feather White, Cold Mist Blue এবং Feather Purple এর মতো চারটি আকর্ষণীয় কালার অপশনে দেখা গেছে।
Redmi R70 বা Redmi R70m ফোনটিতে 1600 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9 ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে। এই ওয়াটারড্রপ নচ স্টাইল স্ক্রিন এইচডি + পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করবে। এই ফোনটির ডায়মেনশন 171.56 × 79.47 × 8.2mm এবং ওজন 211.5 গ্রাম হবে বলে জানানো হয়েছে।
ফটোগ্রাফির জন্য Redmi R70 বা Redmi R70m ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। লিস্টিং অনুযায়ী ফোনটির ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স থাকবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 6300mAh battery দেওয়া হতে পারে।
লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Redmi R70 বা Redmi R70m ফোনটি অ্যান্ড্রয়েড 16 সহ লঞ্চ করা হবে। এই ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল এর মতো ফিচার রয়েছে। অন্যদিকে এই ফোনটিতে আনলকিং এবং সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। আপাতত Redmi R70m বা Redmi R70 5G ফোনের লঞ্চ সম্পর্কে অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।











