গত মাসে ভিভো তাদের ‘এক্স সিরিজ’ এর সবচেয়ে শক্তিশালী vivo X300 Ultra ফোনটি লঞ্চ করেছিল। এই vivo 5G ফোনটিতে 16GB RAM, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 200MP Camera এবং 7100mAh battery দেওয়া হয়েছিল। এবার কোম্পানি ভারতের বাজারেও vivo X300 Ultra ফোনটি লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। vivo X300 Ultra ফোনটির ভারতের লঞ্চ ডেট জানা গেছে এবং আগামী মাসের মধ্যেই ফোনটি দেশজুড়ে সেল করা হতে পারে।
আগামী 7 মে ভারতের বাজারে Vivo X300 Ultra ফোনটি লঞ্চ করা হবে। টেক ওয়েবসাইট স্মার্টপ্রিক্সের মাধ্যমে এই তথ্য প্রকাশ্যে এসেছে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তাই আপাতত প্রকাশ্যে আসা লঞ্চ ডেট শুধুমাত্র একটি লিক হিসাবে মনে করা হচ্ছে। লিক অনুযায়ী 7 মে ভারতে vivo X300 Ultra ফোনটি লঞ্চ করা হবে এবং ঠিক এক সপ্তাহ পর 14 মে ভারতে ফোনটির সেল শুরু হবে। আগামী কয়েক দিনের মধ্যেই কোম্পানি তাদের আপকামিং vivo ফোনটি ভারতে টিজ করবে বলে আশা করা হচ্ছে।

Vivo X300 Ultra ফোনটিতে 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই 8T LTPO AMOLED প্যানেল দিয়ে তৈরি ফ্ল্যাট স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 300Hz টাচ স্যাম্পেলিং রেট, 2160Hz PWM ডিমিং এবং 452 PPI সাপোর্ট করে। এই ভিভো ফোনটিতে 3D ultrasonic ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
Vivo X300 Ultra স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড OriginOS 6 সহ কাজ করে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 3 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি Snapdragon 8 Elite Gen 5 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই সিপিইউ 4.6GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। একইভাবে গ্রাফিক্সের জন্য Vivo X300 Ultra স্মার্টফোনটিতে Adreno 840 জিপিইউ দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য Vivo X300 Ultra স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ ও এফ/1.68 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 200 মেগাপিক্সেল, এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল wide-angle লেন্স এবং এফ/2.57 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল periscope লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X300 Ultra স্মার্টফোনটিতে 7100mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি 6 বছরের ব্যাটারি হেলথ সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে দ্রুত চার্জ করার জন্য 90W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। একইসঙ্গে ভিভো ফোনটিতে 40W wireless চার্জিং ফিচার যোগ করা হয়েছে। তাই ভারতের vivo X300 Ultra ফোনটিতেও একই স্পেসিফিকেশন থাকবে বলে আশা করা হচ্ছে।
জানিয়ে রাখি কোম্পানি vivo X300 Ultra ফোনটির পাশাপাশি চীনের বাজারে vivo X300s 5G ফোনটিও লঞ্চ করেছিল। এই ফোনটিতে MediaTek Dimensity 9500 দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে 200MP OIS + 50MP আল্ট্রা-ওয়াইড + 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। এই ফোনে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5K Q10 Plus AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য vivo X300 Ultra ফোনটিতে 7100mAh ব্যাটারি রয়েছে এবং চার্জ করার জন্য ফোনটিতে 90W ওয়্যার এবং 40W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে।











