লঞ্চের আগেই লিক হল Honor 600 এবং Pro স্মার্টফোনের ডিটেইলস, থাকবে 200MP ক্যামেরা, 6400mAh ব্যাটারি

আগামী 23 এপ্রিল গ্লোবাল বাজারে Honor তাদের নতুন নাম্বার সিরিজের Honor 600 এবং Honor 600 Pro ফোনটি লঞ্চ করতে চলেছে। লঞ্চের আগেই ইতালির রিটেইল প্ল্যাটফর্ম Epto সাইটে আপকামিং স্মার্টফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের ভেরিয়েন্ট, দাম এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ অফার সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor 600 এবং Honor 600 Pro ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

লিক অনুযায়ী Honor 600 ফোনটি 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 604.90 ইউরো অর্থাৎ প্রায় 66,500 টাকা এবং 8GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্ট 651.89 ইউরো অর্থাৎ প্রায় 71,600 টাকা দামে লিস্টেড হয়েছে। সবচেয়ে বড় কথা হল কোম্পানির ফোনদুটির সঙ্গে Honor Watch 2 ফ্রি বান্ডল হিসাবে দেওয়া হতে পারে। ফলে এই অফার ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

আপকামিং Honor 600 Pro ফোনটি 12GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্ট 930.90 ইউরো অর্থাৎ প্রায় 1,00,000 টাকা দামে লিস্টেড হয়েছে। আপাতত দুটি মডেলই ব্ল্যাক কালার অপশনে দেখানো হয়েছে। তবে আরও অপশন সহ লঞ্চ করা হতে পারে।

Honor 600 সিরিজে 6.57-ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই ডিসপ্লেতে স্মুথ স্ক্রলিং এবং দারুণ ভিজুয়াল এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।

ব্যাটারির দিক দিয়ে ফোনটিতে বড় আপগ্রেড দেওয়া হতে পারে। কারণ উভয় ফোনেই 6,400mAh বড় ব্যাটারি থাকতে পারে। এর ফলে ফোনটিতে দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তবে চার্জিং স্পীডের ক্ষেত্রে পার্থক্য দেখা যাবে। একদিকে Honor 600 ফোনটিতে 60W ফাস্ট চার্জিং দেওয়া হতে পারে, অন্যদিকে Honor 600 Pro ফোনটিতে 80W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে, ফলে Pro ভার্সন আরও দ্রুত চার্জ হবে।

প্রসেসিঙের জন্য ফোনদুটিতে আলাদা-আলাদা চিপসেট দেওয়া হতে পারে। Honor 600 ফোনটিতে Snapdragon 7 Gen 4 প্রসেসর থাকতে পারে, ফলে মিড রেঞ্জে অসাধারণ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। অন্যদিকে Honor 600 Pro ফোনটিতে Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হতে পারে, ফলে ফ্ল্যাগশিপ লেভেল স্পীড এবং মাল্টিটাস্কিং উপভোগ করা যাবে।

Honor 600 সিরিজের একটি বড় বিশেষত্ব ক্যামেরা সেগমেন্ট হতে পারে। উভয় ফোনেই 200MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে, এটি হাই-ডিটেইল এবং অসাধারণ লো-লাইট ফটোগ্রাফি করতে সক্ষম হবে। একইসঙ্গে ফোনটিতে ওয়াইড অ্যাঙ্গেল শটের জন্য 12MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা থাকতে পারে। অন্যদিকে Honor 600 Pro ফোনটিতে 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হতে পারে। এটি দূরের ফটোগ্রাফি এবং জুমের জন্য ব্যাবহার করা হবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনেদুটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে জানা গেছে, এর ফলে হাই-কোয়ালিটি ভিডিও কল এবং সোশ্যাল মিডিয়া কনটেন্ট উপভোগ করা যাবে।

যারা বড় ব্যাটারি, অ্যাডভান্স ক্যামেরা এবং স্মুথ ডিসপ্লে এক্সপিরিয়েন্স সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য গ্লোবাল বাজারে আসন্ন Honor 600 সিরিজের স্মার্টফোনগুলি ভালো অপশন হয়ে উঠতে পারে। এই সিরিজের Honor 600 Pro ফোনটি শক্তিশালী চিপসেট এবং অ্যাডভান্স ক্যামেরার জন্য আরও প্রিমিয়াম হবে বলে মনে করা হচ্ছে। যেসব ইউজাররা Honor 600 সিরিজের স্মার্টফোনগুলি কেনার কথা ভাবছেন, সেইসব ইউজাররা 23 এপ্রিল লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে পারেন। আমরা লঞ্চের দিন আপকামিং ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here