নতুন Galaxy M47 5G স্মার্টফোনে কাজ করছে Samsung! প্রকাশ্যে এল ডিটেইলস

সম্প্রতি স্যামসাঙ ভারতে তাদের প্রিমিয়াম Samsung Galaxy A57 5G এবং Samsung Galaxy A37 5G স্মার্টফোন দুটি লঞ্চ করেছে। এবার কোম্পানি তাদের ‘এম’ সিরিজের সংখ্যা বাড়িয়ে Samsung Galaxy M47 5G ফোনটি পেশ করবে বলে শোনা যাচ্ছে। কোম্পানির ইন্টারনাল টেস্ট সার্ভারে আপকামিং স্যামসাঙ ফোনটি স্পট হয়েছে। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।

স্যামিগুরু ওয়েবসাইটের মাধ্যমে Samsung Galaxy M47 5G ফোনের ডিটেইলস প্রকাশ্যে এসেছে। রিপোর্ট অনুযায়ী আপকামিং 5জি ফোনটি ভারত এবং নেপালের ইন্টারনাল টেস্ট সার্ভারে দেখা গেছে। এখানে ফোনটি SM-M476B মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। লিস্টিঙের মাধ্যমে ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, তবে কয়েক দিনের মধ্যেই ফোনটি বাজারে লঞ্চ করা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হওয়া Samsung Galaxy A57 5G এবং Samsung Galaxy A37 5G ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড One UI 8.5 সহ কাজ করে। এটি 6 জেনারেশন ওএস আপগ্রেড এবং 6 বছরের সিকিউরিটি আপডেট সহ লঞ্চ করা হয়েছে। Samsung Galaxy A37 5G ফোনটিতে Exynos 1480 প্রসেসর এবং Samsung Galaxy A57 5G ফোনটিতে Exynos 1480 প্রসেসর দেওয়া হয়েছে।

Samsung Galaxy A37 এবং Galaxy A57 স্মার্টফোনে 080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির Full HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই Super AMOLED+ প্যানেল দিয়ে তৈরি ফ্ল্যাট স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং Vision Booster সাপোর্ট করে। উভয় ফোনেই ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। Galaxy A37 ফোনটি Awesome Lavender, Charcoal এবং Graygreen কালার অপশনে পেশ করা হয়েছে। অন্যদিকে Galaxy A57 5G ফোনটি Awesome Navy, Icyblue এবং Lilac কালার অপশনে সেল করা হয়।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A37 ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেল দেওয়া হয়েছে। অন্যদিকে Galaxy A57 5G ফোনে 8MP ক্যামেরার পরিবর্তে 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য দুটি Samsung 5G ফোনেই 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A57 এবং Galaxy A37 5G ফোনে ৫5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জিংয়ের জন্য এতে 45W Super Fast Charging 2.0 ফিচার যোগ করা হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রতাখার জন্য ফোনদুটিতে IP68 রেটিং দেওয়া হয়েছে। জানিয়ে রাখি নতুন স্যামসাঙ ফোনে Circle to Search, Gemini এবং Bixby এর পাশাপাশি AI Editing ফিচার রয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here