realme ভারতের বাজারে তাদের বাজেট 5G স্মার্টফোন realme C83 5G ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী গত 15 এপ্রিল 2026 থেকে এই ফোনটির নতুন দাম কার্যকর করে দেওয়া হয়েছে। মেমরি, চিপসেট ও ওভারঅল স্মার্টফোন কস্ট বৃদ্ধির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির নতুন দাম সম্পর্কে।
realme C83 5G ফোনটির সবকটি ভেরিয়েন্টের দাম 1,000 টাকা বাড়ানো হয়েছে। এই ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম আগে 14,499 টাকা ছিল, যা এখন বাড়িয়ে 15,499 টাকা করে দেওয়া হয়েছে। ফোনটির 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 16,499 টাকা থেকে বাড়িয়ে 17,499 টাকা করা হয়েছে। এছাড়াও এই ফোনটির 6GB + 128GB মডেল কেনার জন্য এখন থেকে 19,499 টাকা খরচ হবে, যা আগে 18,499 টাকা দামে পাওয়া যেত।
realme C83 5G ফোনে 6.7-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 144Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনে AI Outdoor Mode যোগ করা হয়েছে, যা কড়া রোদে ব্রাইটনেস, ভলিউম ও নেটওয়ার্ক রেসপন্স অটোমেটিক অ্যাডজাস্ট করে ইউজারদের দারুণ এক্সপেরিয়েন্স দিতে সক্ষম।
প্রসেসিঙের জন্য realme C83 5G ফোনে MediaTek Dimensity 6300 চিপসেট রয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসরে 2.4GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A76 কোর দেওয়া হয়েছে। দৈনন্দিন কাজের পাশাপাশি মাল্টি টাস্কিং এবং 5G কানেক্টিভিটির ক্ষেত্রেও এই প্রসেসর যথাযথ। এই ফোনে 4GB ও 6GB LPDDR4X RAM এর সঙ্গে 64GB ও 128GB স্টোরেজ যোগ করা হয়েছে। এছাড়াও Dynamic RAM Expansion এর মাধ্যমে এই ফোনে 18GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে।
realme C83 5G ফোনে 13MP AI রেয়ার ক্যামেরা রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটি Live Photo এর মতো উল্লেখযোগ্য ফিচার সাপোর্ট করে।
realme C83 5G ফোনটির ব্যাটারি সেগমেন্ট এই ফোনের অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 7000mAh Titan ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি 15W ফাস্ট চার্জিং এবং 5W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে। কোম্পানি জানিয়েছে এই ফোনটি ফুল চার্জ হতে প্রায় 180 মিনিট সময় লাগে।

realme C83 5G ফোনে Military-Grade Shock Resistance এবং IP64 রেটিং রয়েছে, ফলে ফোনটি জল ও ধূলোর পাশাপাশি আঘাত থেকেও সুরক্ষিত থাকবে। এই ফোনটির 5334mm² VC কুলিং সিস্টেম ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে দীর্ঘ সময় পর্যন্ত স্মুথ পারফরমেন্স বজায় রাখতে সাহায্য করবে।
realme C83 5G ফোনটি কেনার জন্য এখন থেকে ইউজারদের বেশি দাম দিতে হবে। অর্থাৎ যেসব ইউজাররা এই ফোনটি কিনবেন তাদের বেশি টাকা খরচ করতে হবে। তাই নতুন স্মার্টফোন কেনার আগে Tecno, Samsung ও Lava এর মতো অন্যান্য কোম্পানির বিকল্প দেখে নেওয়া ভালো।










