লঞ্চের আগেই লিক হল Vivo X300 Ultra স্মার্টফোনের ইউরোপীয় দাম, 200MP ক্যামেরা সহ শীঘ্রই হতে পারে লঞ্চ

Vivo তাদের নতুন ফ্ল্যাগশিপ Vivo X300 Ultra স্মার্টফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ হতে চলেছে। অন্যদিকে লঞ্চের আগেই আপকামিং ফোনের ইউরোপীয় প্রাইসিং এবং প্রি-অর্ডার অফার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। আগামী 24 এপ্রিল কোম্পানি তাদের ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করতে পারে। এছাড়া আগামী মাসে অর্থাৎ মে মাসে ফোনটি ভারতের বাজারে পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X300 Ultra স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

Amazon Germany এর মাধ্যমে প্রকাশ্যে আসা লিস্টিং অনুযায়ী Vivo X300 Ultra ফোনটির 16GB RAM এবং 1TB স্টোরেজ ভেরিয়েন্টের দাম EUR 2,000 (প্রায় 2.19 লক্ষ টাকা) রাখা হয়েছে। এই ফোনটি গ্রিন এবং ব্ল্যাক কালার অপশনে সেল করা হতে পারে।

এই ফোনটির সঙ্গে কোম্পানির পক্ষ থেকে হাই-এন্ড বান্ডলও পেশ করা হয়েছে, যা মূলত ফটোগ্রাফি প্রেমীদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এই বান্ডলে 400mm টেলিফটো এক্সন্টেডার, কেস এবং গ্রিপ রয়েছে, এই বান্ডলের দাম EUR 2,667 (প্রায় 2.93 লক্ষ টাকা) রাখা হয়েছে। এতে ভাউচারের মাধ্যমে EUR 268 ছাড় পাওয়া যাবে। অন্যদিকে আরও একটি অ্যাডভান্স বান্ডেল, এতে ভিডিও কেজ, টেলিফটো লেন্স, ফটোগ্রাফি কেস এবং গ্রিপ রয়েছে। এটি EUR 3,166 (প্রায় 3.47 লক্ষ টাকা) দামে লিস্টেড হয়েছে এবং এতে EUR 767 পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হতে পারে।

2026 সালের 16 এপ্রিল থেকে 23 এপ্রিল পর্যন্ত ইউরোপের বেশ কিছু মার্কেটে ইউজাররা EUR 1,309 (প্রায় 1.43 লক্ষ টাকা) পর্যন্ত সুবিধা উপভোগ করতে পারবেন। এই ফোনটিতে Pro Video Rig Kit, এক বছরের স্ক্রিন প্রোটেকশন, তিন বছরের ওয়ারেন্টটি এবং পাঁচ বছরের ব্যাটারি ওয়ারেন্টির মতো এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এছাড়াও কোম্পানির অ্যাক্সেসারিজে 50 শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। এতে Photography Kit, ক্যারি ব্যাগ এবং 100W ফ্ল্যাশ চার্জার থাকবে।

Vivo X300 Ultra ফোনটির প্রাথমিক দাম CNY 6,999 (প্রায় 95,900 টাকা) হবে। তবে ফোনের টপ মডেল CNY 8,999 (প্রায় 1.23 লক্ষ টাকা) পর্যন্ত রাখা হবে। তাই ইউরোপের বাজারে ফোনটি দাম একটু বেশি বলেই মনে করা হচ্ছে। এটি ট্যাক্স এবং এক্সট্রা বান্ডলের জন্য দাম বাড়তে পারে।

চীনের বাজারে Vivo X300 Ultra ফোনটি 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.82-ইঞ্চির 2K AMOLED ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। ফলে এই ফোনটি একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন হয়ে উঠেছে। এই ফোনটিতে 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং 1TB পর্যন্ত UFS 4.1 স্টোরেজ সাপোর্ট করে। একইসঙ্গে ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 সহ লঞ্চ করা হবে।

Vivo X300 Ultra ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি হতে চলেছে। ফটোগ্রাফির জন্য ফোনটির ক্যামেরা সেটআপে Zeiss দেওয়া হয়েছে। এই ফোনটিতে 200MP প্রাইমারি সেন্সর, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে। এই ক্যামেরাতে 3.7x অপটিক্যাল জুম এবং 105x পর্যন্ত ডিজিটাল জুম সাপোর্ট করে। একইসঙ্গে টেলি-কনভার্টার আক্সেসরিসের সাহায্যে 17.4x পর্যন্ত অপটিক্যাল জুম পাওয়া যাবে। এই ফোনটিতে অ্যাডভান্স ফটোগ্রাফি উপভোগ করা যাবে।

Vivo X300 Ultra ফোনটিতে 6,600mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। একইভাবে এতে 100W ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য এতে 5G, Wi-Fi 7, Bluetooth 5.4 এবং NFC এর মতো লেটেস্ট ফিচার রয়েছে।

যারা DSLR এর মতো ফটোগ্রাফি এবং শক্তিশালী পারফরমেন্স সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Vivo X300 Ultra ফোনটি ভালো অপশন হবে। এই ফোনটি Xiaomi 17 Ultra এবং Oppo Find X9 Ultra স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। ইউজাররা আপকামিং ভিভো স্মার্টফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here