Active Matrix Display সহ শুরু হল Infinix Note 60 Pro ফোনের সেল, পাওয়া যাবে 3000 টাকা ছাড়

বাজারে বর্তমানে বেশিরভাগ ফোনে প্রায় সেম লুক পাওয়া যায়। এই একঘেয়েমি কাটাতে আজ থেকে দেশের বাজারে Infinix Note 60 Pro ফোনের সেল শুরু হয়েছে। এই ফোনটির ব্যাক প্যানেলে একটি আলাদা ধরনের স্ক্রিন দেওয়া হয়েছে এবং এতে বিভিন্ন ধরনের অ্যানিমেশন চালানো যায়। ফোনটির ডিজাইন, ফিচার এবং স্পেসিফিকেশন সহ এই লেটেস্ট 5G ফোনের দাম এবং অফার সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

8GB RAM সহ Infinix Note 60 Pro ফোনটি 128GB এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই দুটি মডেলের দাম রাখা হয়েছে যথাক্রমে 31,999 টাকা এবং 34,999 টাকা। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দামে 3,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ছাড় সহ ফোনটির 128GB স্টোরেজ মডেল 28,999 টাকা এবং 256GB মেমরি ভেরিয়েন্ট 31,999 টাকা দামে কেনা যাবে।

লক্ষ্য করলে দেখা যাবে 3 হাজার টাকা ডিসকাউন্টে ফোনটির 128GB মডেলের দামেই এই ফোনের 256GB ভেরিয়েন্ট পাওয়া যাবে। তবে এই 3000 টাকা ছাড় পাওয়ার জন্য গ্ৰাহকদের SBI, ICICI, এবং Axis ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এছাড়াও প্রাথমিক সেলে এই ফোনটির সঙ্গে 3999 টাকা দামের MagPower Speaker পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে।

Infinix Note 60 Pro 5G ফোনটি কিনলে কোম্পানির পক্ষ থেকে ইউজারদের ওয়ান টাইম বেনিফিট সহ এক বছরের স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। শপিং সাইট ফ্লিপকার্ট এবং রিটেইল স্টোরের মাধ্যমে এই ফোনটি Solar Orange, Mocha Brown এবং Deep Ocean Blue কালার অপশনে সেল করা হবে। জানিয়ে রাখি এই ফোনটির 8GB+256GB ভেরিয়েন্টের CODM limited edition পেশ করা হয়েছে এবং এটি ব্রাউন কালারে সেল করা হবে।


Infinix Note 60 Pro ফোনে Active Matrix Display দেওয়া হয়েছে, যা রেয়ার ক্যামেরা মডিউলের পাশেই অবস্থিত। এতে 288 LED লাইট রয়েছে, যা Nothing Phone (4a) Pro ফোনের Glyph Matrix এ ব্যাবহৃত 137 মিনি LED এর চেয়ে বেশ আলাদা। এই স্ক্রিনে আকর্ষণীয় অ্যানিমেশন চলে, নোটিফিকেশন দেখা যায় এবং গেম‌ও খেলা যায়

Infinix Note 60 Pro ফোনটির বডি 360° Aerospace Aluminum ফ্রেম দিয়ে তৈরি। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং যোগ করা হয়েছে। এই ফোনটির সাইড প্যানেলে একটি ডেডিকেটেড বাটন দেওয়া হয়েছে, যা Heart Rate এবং SPO2 চেক করতে সক্ষম। এছাড়াও সুন্দর অডিও কোয়ালিটির জন্য এই ফোনে JBL স্পিকার রয়েছে।

Infinix Note 60 Pro 5G ফোনটি ভারতের বাজারে কোম্পানির প্রথম Qualcomm প্রসেসর সহ স্মার্টফোন হিসাবে পেশ করা হয়েছে। এই ফোনটিতে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি 1.8GHz থেকে 2.7GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 7s Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। হেভি গেমিং বা প্রসেসিঙের সময় ফোনটিকে ঠাণ্ডা রাখার জন্য এতে 4758mm 3D IceCore VC ভেপার কুলিং সিস্টেম রয়েছে। সুন্দর গ্রাফিক্সের জন্য এই ফোনটিতে Adreno A810 GPU যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Note 60 Pro 5G ফোনটিতে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 6 বছরের ব্যাটারি হেলথ সহ বাজারে লঞ্চ করা হয়েছে। এতে Bypass charging ফিচার রয়েছে, ফলে হেভি পারফরমেন্সের সময় ব্যাটারির বদলে সরাসরি মাদারবোর্ডে কারেন্ট সাপ্লাই করে। এর ফলে ব্যাটারিতে চাপ পড়ে না এবং হীট কম হয়।

Infinix Note 60 Pro ফোনটি 90W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টে করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 1% থেকে 100% চার্জ হতে এই ফোনটির মাত্র 50 মিনিট সময় লাগে। এই ফোনটিতে 30W ওয়্যারলেস চার্জিং ফিচার রয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে। অর্থাৎ এই ফোনটি ব্যাবহার করে অন্যান্য ফোন, ইয়ারবাডস বা স্মার্টওয়াচের মতো ডিভাইস চার্জ করা যাবে। একইসঙ্গে Note 60 Pro 5G ফোনটিতে 7.5W ওয়্যার্ড এবং 5W ওয়্যারলেস রিভার্স চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

Infinix Note 60 Pro ফোনটিতে 2644 x 1208 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 2304Hz PWM ডিমিং এবং 4500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই 5জি ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্রিনের প্রোটেকশনের জন্য কর্নিং Gorilla Glass 7i লেয়ার দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Infinix Note 60 Pro 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ ও f/1.59 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি OIS সেন্সর এবং f/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই স্মার্টফোনে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Infinix Note 60 Pro 5G স্মার্টফোনটি Android 16 অপারেটিং সিস্টেম বেস্ড XOS 16 কাস্টম স্কিন সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 3 জেনারেশন OS আপগ্রেড এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে। ইউজারদের জন্য এতে Folax AI Voice Assistant এবং আরও বেশ কিছু AI ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Wifi 6, Bluetooth 5.4 এবং NFC সহ IR Blaster রয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here